জীবন যদিও তোমাকে দেয়নি কিছুই, তবু ভালোবাসার এমন মানুষ হোক তোমারও, যে তোমাকে মেনে নেবে ঠিক তোমার মতন করে, তোমার আলস্য যত তোমাকে রাখে এলোমেলো, সেগুলিকে ধরবে জড়িয়ে…
ইদানীং কত-কীই তো গিলে ফেলি। বেকার আমার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে মা যখন কান্না লুকোয় পাতে ভাত বেড়ে দেবার সময়, সেই কান্নাটা আমিও মায়ের চোখ লুকিয়ে গিলে ফেলি।…