তুমি বলেছিলে, তোমাকে যে-দিন ভালোবাসব, সে-দিন বুঝব, তোমাকে ঠিক জেনেছি। ভালোবাসা আর কই হলো? তোমাকে একেবারে ভুলে না হোক, তোমায় ছেড়ে তো প্রায় সারাদিনই কাটাই। তোমার কাছে যেতে…
তুমি অনিদ্র, চিরজাগ্রত, সর্বজ্ঞ, সর্বাধার, সর্বময়, সর্বরূপী, এক, অখণ্ড। এই তুমি অন্তরে বাইরে, অন্তর বাহির এক করে আছ। এই এক অখণ্ড ভাবের মধ্যে আবার মাতা-পুত্রের সম্বন্ধ, প্রেমিক-প্রেমপাত্রের সম্বন্ধ।…