ভাবনা: এক হাজার বাহাত্তর
………………………………………………………………
এক। নিজের ঘরে যার নিজের একটি কামরা নেই, তার চেয়ে অসুখী আর কে আছে? আমি এখানে তেমন একটি কামরার কথা বলছি, যেখানে এক সে বাদে আর কেউই ঢোকে না কিংবা কাউকে ঢুকতে হয় না; সেই কামরায় তালা মেরে সে ঘরের বাইরে গেলেও তাতে কারও কোনো অসুবিধে হবে না।
আমি এখানে নিশ্চয়ই তার কথা বলছি না, যার পুরো ঘরের বা সেই কামরার আনুপাতিক ভাড়া বহন করার সামর্থ্য নেই। পুরোপুরি স্বনির্ভর মানুষ যখন নিজের মতো করে বাঁচতে পারে না, তখন সে ধীরে ধীরে মানসিকভাবে ন্যুব্জ, দুর্বল ও অসহায় হয়ে পড়ে, যার প্রভাব পড়ে সরাসরি শরীরের উপর।
দুই। শিক্ষার সবচাইতে বড়ো সুবিধে হচ্ছে, অন্যের মতামত ও সিদ্ধান্তকে রেসপেক্ট করতে পারা, যতই তা নিজের মনের বিরুদ্ধে যাক। একজন শিক্ষিত মানুষ নিজে ভিন্ন অবস্থানে থেকেও আপনার অবস্থানকে রেসপেক্ট করবেন এবং নিশ্চয়ই করবেন। যদি কেউ এটা করতে না পারেন, তবে নিশ্চিত থাকতে পারেন, তাঁর কেবলই কিছু কাগুজে সার্টিফিকেট আছে, এর বাইরে আর কিচ্ছু নেই।
তিন। প্রিয় মায়েরা, আপনারা বাসার কাজের বুয়ার সাথে যা যা খারাপ আচরণ করেন কিংবা ক্ষমাহীনতা দেখান, তার প্রতিটিই আপনাদের সন্তানেরা সুদেআসলে ফেরত পায় তাদের কর্মক্ষেত্রে। নিজের সন্তানের বসকে অভিশাপ দেবেন না, সবই আপনার কর্মফল।
চার। মাঝে মাঝেই আমার কী যেন হয়।
শান্ত, গভীরতায়-ডোবা ধীরে-চলা নদীটিতে হঠাৎ করেই কীরকম ভীষণ সাইক্লোন বয়ে যায়।
অগভীর নদীর পাড় ঘেঁষে হাঁটতে হাঁটতে হুমায়ূনের মায়াবতী কিংবা মৃন্ময়ীর মতন টুপ করে পড়ে জলে ডুবতে-থাকা কিশোরীর মতন লাগে নিজেকে।
কী যেন হয়, জোৎস্না-লাগা ঘন মধ্যরাত্তিরেও যেন ঘোর অমাবস্যার রাত এসে যায়।
কী যেন হয়ে যায় আমার, কলিজার ভেতরটায় তোলপাড় হয়ে যায়, জ্বলেপুড়ে ছারখার হয়ে যায় ভেতরে বাইরে সবখানে।
উচ্ছ্বাস-জাগানিয়া নবমীর চাঁদেও যেন ছোপ ছোপ ব্যথার নিদারুণ দাগ ফোটে, ক্ষতবিক্ষত হয়ে যায় সব কিছুই।
সত্যিই, মাঝে মাঝে বানভাসির মতন সব কিছুই চুরমার চুরমার লাগে।
আমার মাঝেমধ্যেই কিছু-একটা হয়ে যায়। কাউকে কিছু বোঝানো যায় না, কাউকে কিছু বলাও যায় না বুঝিয়ে।
ছোটো ছোটো ছানাপুনে গাছের মগডালের বাসাটায় রেখে, শিকারির খাঁচায় আটকে-পড়া মা-পাখিটির মতন কী যে অসহ্য ছটফট ছটফট লাগে!
মনে হয়, আমি কেউ নই, আমার কিছু নেই। আমি শুধু পালাতে চাই...নিজের কাছ থেকে, নিজের পাশ থেকে।
তবুও আটকে আছি, কোথায় যেন লটকে আছি...সেই গানটার মতোই...গলা ভেঙে, কণ্ঠ ছিঁড়ে বার বার একই গানই চিৎকার হয়ে বেরিয়ে আসে...এ খাঁচা ভাঙব আমি কেমন করে...
পাঁচ। অভিশাপে বিশ্বাস করেন? কিংবা আশীর্বাদে? করলে কেন করেন? দুটোর মধ্যে কোনটা বেশি শক্তিশালী? মানে কোনটা বেশি ফলে যায় বলে আপনার মনে হয়?
ছয়। তারপর বলো, তোমরা যে চায়ে চিনি খাও না, আবার পেটভরে মিষ্টি খাও, বাসায় জানে? 🥱
সাত। এইচএসসি পরীক্ষা নিয়ে কিছু লিখি নাই বলে এই কয়দিনে তোমরা আমাকে যে পরিমাণ গালি দিয়েছ কমেন্টে আর ইনবক্সে, সে পরিমাণ পড়াশোনা করলে পরীক্ষা পেছানো নিয়ে তোমাদের এত ভাবতে হতো না।
আমি তোমাদের চিনি; একসময় বহু বছর মাস্টার ছিলাম তো!
গালিগুলির উত্তর সময়ই তোমাদের সময়মতো দিয়ে দেবে, কষ্ট করে একটু অপেক্ষা করো।
আট। : হ্যালো…
: …………………………….
: আমাকে কি শোনা যাচ্ছে?
: হ্যাঁ।
: কথা বলছিলে না তো।
: অবাক হয়েছি তো খুব, ধাতস্থ হতে তাই সময় লাগল। কেমন আছ তুমি?
: চিনতে পেরেছ তাহলে?
: না পারার তো কথা নয়।
: খুব মনে পড়ছিল তোমায়, তাই একটু কল দিলাম।
: আমাকে আজও মনে পড়ে তাহলে, কবি?
: তুমি তো আজও আমায় কবি ডাকছ!
: রবিকে তো কবি ছাড়া ডাকার উপায় নেই! ছাড়ো ওসব, কেমন আছ?
: ঠিকঠাক।
: তোমার ছেলে? ভালো আছে ও? বড়ো হয়ে গিয়েছে নিশ্চয়ই? সাতটা বছর তো কম নয়!
: হুঁ, ভালো আছে। এই কয়েক বছরে যতটা বড়ো হওয়া যায় আর কি।
: আমি কেমন আছি জানতে চাইলে না যে?
: জানতে চাওয়াটা বাড়াবাড়ি হয়ে যাবার সংশয় আছে যে!
: যেমন করে ছোঁয়াছুঁয়ির দূরত্বে থেকেও ভালোবাসাবাসির সংশয়ে ছিলে, হা হা হা…
: আমি কিন্তু তোমার কথা ভেবেই…
: দূরত্বকে আপন করে নিয়েছ…এ-ই তো বলবে?
: সন্ধ্যা, আমায় কি তুমি ক্ষমা করবে না?
: আচ্ছা, আজ হঠাৎ মনে পড়ল যে?
: বাইরে বৃষ্টি পড়ছে, শিউলিও ঝরছে টুপটাপ! সেই শব্দে আর বসে থাকতে পারলাম না, তাই একমগ কফি নিয়ে অফিসের বারান্দায় এলাম। তবে কি জানো, বৃষ্টি নয়, শিউলি ঝরে পড়ার শব্দে মুখর হয়ে উঠেছে চারিপাশ।
: তাই আমার কথা মনে পড়ল?
: জানি না, কেন তোমায় খুব মনে পড়ল।
: শিউলির মতো আমিও তোমার জীবনে ক্ষণস্থায়ী কিনা!
: না, না…তুমিই চিরস্থায়ী।
: চিরস্থায়ী তো তুমি, আমার জীবনে। সত্য, সুন্দর! সূর্য তো তা-ই হয়, তাই না বলো? রবি নামে কি আর এমনি ডাকতাম তোমায়?
: একটুও আলো কি তোমায় দিতে পেরেছিলাম, রাই?
: সূর্যের কাজ তো আলো দেওয়া, নির্দিষ্ট কারও জন্যে তো নয়। কে নিতে পারল, বিধাতা কার জন্যে রাখল সে আলো, কীভাবে রাখল, তা সূর্যের জানবার কথাও তো নয়। ও খবর তার রাখতে নেই।
: তবে কি এতে সূর্যের কোনো দায় নেই?
: তুমি বোধ হয় ক্লান্ত খুব।
: এড়িয়ে যাবে এভাবে?
: তুমি যে আমাকে স্বেচ্ছায় এড়িয়ে এসেছ আজ অবধি!
: বিয়ে-থা করবে না শুনেছি…
: তা নিয়ে ভাবছ কেন, কবি?
: আমার যে কাব্য চাই!
: আমার জায়গায় দাঁড়াও, বেদনায় মিলবে ঠাঁই।
: গুলশান ১-এর মোড়ে এখনও 'চায়ের কাপে' ক্যাফেটা আছে, জানো?
: বেশ তো, ব্যাবসা ভালোই চলে তাহলে।
: রাই…
: হুঁ।
: আমার হিসেবের সমীকরণ যে মেলে না!
: কবি, বড়ো শখ করে ধানিরঙা কভারে রক্তলাল কাপড়ে যে-টালিখাতা বাঁধিয়েছিলাম, সেখানে বহুদিন ধরে অন্য এক ব্যাপারীর জমা-খরচ ভিড় করে। ঠিক বুঝে নিয়েছি, প্রিয় সকল কিছুই প্রয়োজনে থাকে না। থাকে না...
: রাই…
: ওই ডাক পড়ল, বিকেল গড়িয়ে এসেছে যে!
: আর দেখা হবে না কোনোদিন।
: দেখা-বোঝা আর কখনো কি হবে!
ঠায় দাঁড়িয়ে রাত্রি গোনাই ভালো।
তোমার উঠোন গুলবাহারে ঘেরা,
এ বেলাতে সূর্য নেভায় আলো।
: রাই…রাই…
ভাবনা: এক হাজার তিয়াত্তর
………………………………………………………………
এক। লাশটা এখনও তার খুনিকে ভালোবাসে।
বাঁশটা এখনও তাই দাঁত বের করে হাসে।
দুই। দিনাজপুর রামকৃষ্ণ মিশনে একটা বিদেশি কুকুর আছে, নাম রকি। ও দেখতে খুবই সুন্দর, শাদা রঙের। ওখানে কয়েক বার যাবার সুবাদে রকির সাথে আমার ভালো একটা সখ্য গড়ে উঠেছে। ওর চোখদুটো অদ্ভুত রকমের মায়াবী, তাকিয়ে থাকলে বড়ো ভালো দেখায়। ছোটাছুটি করে, এদিক-ওদিক লাফায়, দৌড়ে কাছে এসে আবার পালায়—খুব দারুণ লাগে দেখতে।
কিন্তু ওর একটা সমস্যা আছে। ও করে কী, ভালো করে স্নান করিয়ে ফিটফাট করে দেবার কিছুক্ষণ পরেই আবারও ধুলো-মাটিতে মহানন্দে গড়াগড়ি খেতে শুরু করে দেয়। সারা-গা আবার নোংরা হয়ে যায়। শাদা শাদা লোমের ফাঁকে ময়লা ঢুকে পড়ে। রকি এত সুন্দর দেখতে, অথচ ও নিজের হাতেই নিজের সৌন্দর্য নষ্ট করে ফেলে! ওকে দেখি আর ভাবি, রকি, তুই নিজে যদি জানতিস তুই কত সুন্দর, তাহলে কি আর এভাবে ধুলোয় গড়াগড়ি খেতিস রে!
চারপাশে তাকান। রকিদের কথা মনে এলে কেমন জানি খারাপ লাগে না!
তিন। যারা কোয়ালিফাই করতে পেরেছ, ভালো করে পড়তে শুরু করে দাও।
যারা কোয়ালিফাই করতে পারোনি, খুব ভালো করে পড়তে শুরু করে দাও।
দ্বিতীয় বাক্যে 'খুব' যোগ করার কারণটা বলছি। বিসিএস রিটেনের চাইতে প্রিলি কঠিন, কেননা রিটেন পরীক্ষায় ভালো করা না করা অনেকটাই নিজের হাতে। প্রিলিতে কোয়ালিফাই করার পরও রিটেন ক্র্যাক করতে না পারাটা সত্যিই আফসোসের ব্যাপার। আফসোস করতে না হোক—এই শুভকামনা রইল।
চার। তারপর বলো, তুমি যে আমারে সারাদিন গালাগালি করো, কিন্তু মনে মনে আবার আমার মতো হইতে চাও, এটা বাসায় জানে? 🥱
পাঁচ। সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া জীবন হয় না। সমস্যায় পড়লে আমার ওয়ালে আসবা; দেখবা, সমস্যা ডবল হয়ে গেছে। তখন বুঝে ফেলবা, আমার ওয়ালে আর আসা যাবে না। ব্যস্ প্রবলেম সলভড!
ছয়। বেয়াদব গাছে ধরে না, ফেইসবুকে ধরে।
সাত। ভগবানের ভক্ত,
খাওয়ার অক্ত।
আট। তোমাকে দেখতে চাওয়ার আমার যে আকুলতা, এখানে কোনো যৌনতা নেই, জানো! তোমাকে দেখতে চাওয়ার যে তীব্র বাসনা, এখানে কোনো কাম নেই। প্রচণ্ড ভালোবাসা থেকে একটু জড়িয়ে ধরা, যেখানে দুটি আত্মা একটি আত্মায় পরিণত হয়, এটুকুই আমার চাওয়া। এটা এমনই এক স্বর্গীয় অনুভূতি, যা হয়তো সঙ্গমেও পাওয়া যায় না।
তুমি জানো, তোমাকে দেখতে না পেলেও, কাছে না পেলেও আমি প্রতি পদে পদে তোমাকে অনুভব করি! যখন কোনো শিল্পীর গান শুনি, সেই শিল্পীর গলায় যে দরদ আর আবেগ, সেখানেও তোমাকে খুঁজে পাই, অনুভব করি। যখন কালবৈশাখী ঝড় ওঠার আগমুহূর্তে প্রকৃতি এক মোহনীয় রূপ ধারণ করে, ওই রূপের মধ্যেও আমি তোমাকে অনুভব করি। খেয়াল করে দেখো, ঝড় ওঠার ঠিক আগের পরিবেশটা কী পরিমাণ সুন্দর যে লাগে! যখন কোনো লেখকের ভালো কোনো লেখা পড়ি, সেই লেখায় আমি তোমাকে অনুভব করি। যখন পুকুরে বৃষ্টির পানি পড়ে, তখন অত্যন্ত চমৎকার যে দৃশ্য হয়, আমি সেখানেও তোমাকে অনুভব করি। যখন কোনো সুন্দর মুভিতে সুন্দর দৃশ্য দেখি, আমি সেখানেও তোমাকে অনুভব করি। যখন প্রিয় বন্ধু বা বান্ধবীর সাথে আনন্দে-আড্ডায় মেতে উঠি, সেখানেও তোমাকে অনুভব করি। যখন কোনো ফুলের সুন্দর সুবাস আবেশ বুলিয়ে যায়, সেই আবেশেও আমি তোমাকে খুঁজে পাই। আকাশটা যখন চাঁদ-তারায় ভরে যায়, ওখানেও আমি তোমায় অনুভব করি। ঘুমোতে যাবার সময় তোমাকে ভাবতে ভাবতেই আমি ঘুমের দেশে চলে যাই।
ভালোবাসা যে স্বর্গীয় একটা অনুভূতি, তোমাকে ভালো না বাসলে হয়তো জানাই হতো না। ভালোবাসা যে শুধুই স্বর্গের অনুভূতি দেয়, তা কিন্তু নয়; মাঝে মাঝে নরকযন্ত্রণাও দেয়। প্রেম বুঝি এমনই হয়, যেখানে স্বর্গীয় অনুভূতি এবং নরকযন্ত্রণা একইসাথে বিদ্যমান। এই যেমন, তুমি তোমার বিপরীত লিঙ্গের কারও সাথে আছ বুঝতে পারলে জ্বলেপুড়ে ছারখার হই; কথা বলার অনেক চেষ্টা করার পরও যখন কথা বলতে পারি না, তখন কী অসহ্য যন্ত্রণা যে হয়! তোমাকে খুব ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, অথচ ছুঁতে পারি না; চাইলেই যখন-তখন তোমাকে ছোঁয়া যাবে না, জড়িয়ে ধরা যাবে না, এসব ভাবলে কী যে কষ্ট লাগে! যখন তোমাকে দেখার জন্য দু-চোখ দিয়ে রক্ত ঝরে, তবু দেখতে পারি না, তখন ভয়ংকর যন্ত্রণা হয়; তবে তোমাকে দেখতে পাবো কিছু সময় পরে…এই যে প্রতীক্ষা, ওই অপেক্ষা করার কিছু সময়টুক যে কী সুখ আমাকে দেয়, তোমাকে বোঝাতে পারব না!
সার্থক প্রেম কোনটা, জানো? যেখানে না-পাওয়াগুলোকে পাওয়াতে পরিণত করে হৃদয় দিয়ে অনুভব করা যায়। এই যেমন ধরো, যখন অনেক কষ্ট হয়, তোমাকে খুব করে জড়িয়ে ধরার জন্য আত্মা বড্ড ব্যাকুল হয়, তখন তো চাইলেও তোমাকে জড়িয়ে নিজের বুকে আনতে পারি না। সে মুহূর্তে এটা আমি কীভাবে পূরণ করি, জানো? ওই যে তোমার শরীরের গন্ধমাখা তোমার শার্টটা আছে না? ওটা আমি তখন নিজের বুকে জড়িয়ে ধরি। মনে মনে ভেবে নিই, এই তো তুমি আমাকে জড়িয়ে ধরেছ! তোমার দেওয়া ডায়েরিটার উপরে যখন হাত বোলাই, মনে হয়, এই তো তোমার হাতের স্পর্শ পেয়েছি! কারণ, না জানি তুমি তোমার হাত দিয়ে কতবার ডায়েরিটা স্পর্শ করেছ!
জানো! সেদিন আমার জন্মদিনে এক জুনিয়র আমাকে জিজ্ঞেস করল, আপু, তোমার সব চেয়ে প্রিয় জিনিসটা কী? আমি তো তাকে বলতেই পারলাম না, আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা যে এই তুমিই! এই কথা কি কাউকে বলা যায়, বলো? বুক ফেটে গেলেও কাউকেই বলা যায় না। জানো, যখন অনেক একা আর অসহায় লাগে, কাউকে কিছু বলতে পারি না, তখন তোমার টি-শার্ট বুকে জড়িয়ে ধরে একা একা বসে থাকি। তখন মনে হয়, এই তো তুমি আমার মনের সব কথা শুনতে পাচ্ছ!
তুমি আমার কোথায় নেই, বলো! তুমি তো আমার সাথে না থেকেও, আমার কাছে না থেকেও আমার সবটা জুড়ে আছ! তুমি আছ, আমার আশেপাশে সব জায়গায় আছ। যে তোমাকে তার প্রতিদিনের যাপনে পায়, নিয়ম করে বিছানায় পায়, উৎসবে কিংবা পারিবারিক আনন্দ-আয়োজনে আর সামাজিকতায় পায় সব ধরনের বাহ্যিক স্বীকৃতি-সহ . . . এককথায় সব কিছুতেই পায়, সে কি আদৌ আমার মতো করে একটুও তোমাকে পায়, যেখান থেকে কোনোভাবে তোমাকে বিচ্ছিন্ন করা যায় না?
তোমাকে আমার কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবেই-বা কী করে? অনুভূতির যে কোনো বাহ্যিকতাই নেই! তাই একে বিচ্ছিন্ন করার কোনো শক্তি এই মহাবিশ্বের কোথাও নেই। তোমাকে যে আমি না পেয়েও সব চেয়ে বেশি পাই! তোমাকে পেয়েছে যে, তোমার কিছুই পেল না সে!
ভাবনা: এক হাজার চুয়াত্তর
………………………………………………………………
এক। সবাই ট্রল করতে পারে না। অত সহজ নয় ব্যাপারটা। ট্রল করতে চাইলে আপনার মধ্যে প্রচুর পরিমাণে 'ফকিন্নির পুত' টাইপের মেন্টালিটি থাকতে হবে। যদি তা না থাকে, তাহলে ভুল করেও ট্রল করার চেষ্টা করতে যাবেন না।
দুই। যত বার আমারে নিয়া গবেষণা করেন, তার অর্ধেক বারও আপনার সৃষ্টিকর্তাকে ডাকলে তিনি সামনে আইসা হাজির হইতেন।
তিন। আমাকে নিয়ে সবার আগ্রহ দেখলে নিজের মধ্যে একধরনের অপরাধবোধ কাজ করে। কেন আমার মধ্যে কখনোই (আমার নির্দিষ্ট বৃত্তের বাইরে থাকা) কাউকে নিয়েই বিন্দুমাত্রও আগ্রহ কাজ করে না?!
মাঝে মাঝে আমারও আজাইরা হতে বড্ড ইচ্ছে করে... কিন্তু পারি না; অভ্যেস নেই যে, তাই।
চার। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে ফেইসবুক না থাকলেও তোমার একটা স্ট্যাটাস থাকে।
পাঁচ। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে পটে যায়। পটে গেলে মায়া করে, মায়া করলে মারা খায়।
ছয়। আমি কেমন আছি, কখনও জানতে চাইবেন না। আমি ভালোও থাকি না, খারাপও থাকি না; আমার শুধুই করতে ইচ্ছে করে।
সাত। ধর্মপালনের ব্যাপারে বাঙালি সবসময়ই পরোপকারী—নিজে পালন করুক না করুক, অন্যকে পালন না করতে দেখলেই তার দিকে তেড়ে আসে।
আট। ছাগল দেখতে হ্যান্ডসাম হলেও দিনশেষে ছাগলই থাকে। মাঠে মাঠে একসাথে চড়ে বেড়ানো পর্যন্ত ছাগল ঠিকই আছে, তবে একসাথে ঘরে ওঠার বেলায় হাজার বার ভাবা উচিত। ছাগলের ঘর কেবল ছাগলই করতে পারে।
পিওভি: এক মেয়ের বিয়ে হয়েছে মাত্র ছয় মাস হলো; প্রেমের বিয়ে। এখন শ্বশুরবাড়ির লোকজন সবাই মিলে ডিভোর্সের জন্য চাপ দিচ্ছে। স্বামীর একটাই কথা: বাবা-মা'য়ের মনে কষ্ট দিতে আমি পারব না!
এমন মেরুদণ্ডহীন ছাগলের সাথে বড়োজোর প্রেম করা যায়, ঘর কিছুতেই নয়।
নয়। Be like the sun, radiating warmth and light, and like the night, offering solace and comfort. Let your generosity flow like a gentle stream, and let go of anger and resentment like the Earth absorbs rain. Embrace your true self, recognizing your inherent worth.
In the unity of humanity, find balance and respect, nurturing love and understanding. Touch others with kindness, igniting joy in their hearts through simple acts of compassion.
Illuminate your soul with the dawn's soft glow, learning from life's experiences and allowing wisdom to blossom. Cast aside the veil of ignorance, embracing the truth that surrounds you, and live each moment fully immersed in the beauty of love and light.
দশ। কেন তোমার হৃদয়ের সমস্ত ভালোবাসা কেবলই তার জন্য তুলে রেখেছ, তুমি মরে গেলেও যে টের পর্যন্ত পাবে না?
এগারো। জীবন খুব অনিশ্চিত, খুবই ক্ষুদ্র। আগামীকাল কী হবে, তা নিয়ে আপনি হাজার কল্পনা কিংবা শক্ত শক্ত প্ল্যান করে রাখলেও জীবন আপনার প্ল্যানমাফিক কখনোই চলবে না।
হয়তো ভাবছেন, চার দিন পর অফিসবন্ধের ছুটিতে প্রিয় রেস্তোরাঁটায় গিয়ে পছন্দের ফ্রাইডরাইস খেয়ে আসবেন প্রিয় মানুষটিকে নিয়ে। এমনও হতে পারে, সেই দিনটিই হবে আপনার প্রিয় মানুষটির মৃত্যুর চতুর্থ দিন।
ভাবছেন, মাকে পরের বছর স্বর্ণের গহনাটা কিনে দেবেন। এমনও হতে পারে, আপনার মা পরের বছর পর্যন্ত বেঁচে থাকবেন না।
অনেক বছর ধরে খেয়ে না খেয়ে অশ্রু আর স্বেদের বিনিময়ে তিলে তিলে জমানো টাকায় যে-জমিটা বাড়ি করবেন বলে কিনলেন, সেই বাড়িটা তৈরি হবার পর দেখলেন, আপনার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। আপনার রক্ত আর ঘামের তৈরি জমিটায় শোবে আপনার সন্তানেরা, আপনার কষ্টের টাকায় গড়া বাড়ির দেয়ালটায় হয়তো জায়গা হবে শুধুই আপনার একটা ছবির।
আলমারিতে-থাকা নতুন ড্রেসটা আজকেই পরে নিন। প্রিয় খাবারটা অফিসশেষে ফেরার পথে খেয়ে নিন, পছন্দের জায়গাটায় ঘুরে আসুন। প্রিয় মানুষটিকে অনেক দিন ধরে বলবেন বলবেন করে বলতে না-পারা কথাটি আজকেই বলে দিন। আপনার কামাইয়ে বানানো বাড়িটার সবচেয়ে বড়ো ও সুন্দর কামরাটি আপনি নিজের জন্যই রাখুন। আপনার মাকে আজকেই তাঁর প্রিয় শাড়িটা কিংবা পছন্দের গহনাটি কিনে দিন। বন্ধু-বান্ধবদের সবাইকে দাওয়াত করে অনেক দিনের পুরোনো পার্টির প্ল্যানটি আজকেই সেরে ফেলুন। বাবাকে টুক করে মেসেজে 'আই লাভ ইউ' লিখে পাঠিয়ে দিন এখনই।
জীবন ছোটো, খুবই ছোটো। এমন ছোট্ট ছোট্ট সুন্দর কাজ আগামীতে করবেন করবেন করেই নব্বই ভাগ কাজই কখনও করা হয়ে উঠবে না। হয় সুযোগ পাবেন না, নয়তো সময়।
বেলাশেষে যেন পেছন ফিরে নিজেকে বলতে না হয়…আরে, আমার তো এখনও অনেক কাজ বাকি! আমি যে এখনও বাঁচতেই পারলাম না!
অপেক্ষা মানুষের বয়স বাড়াতে বাড়াতে একদিন মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়।
বারো। পুরুষমানুষ দু-প্রকার:
'পাত্রী চাই' টাইপের
'মুক্তি চাই' টাইপের
তেরো। তুমি ভাবছ, ছেলেটার চরিত্র ভালো; এমনও তো হতে পারে, তোমারই চেহারা খারাপ!
চৌদ্দ। The heart sees what eyes only dream.
In a world of strangers,
Where I knew nothing,
Like a book with no words,
Every step I took,
A path with no known end.
With each step, the heart desires the whole world,
As if it belongs to it,
But also breaks,
As if nothing belongs to it.
The mind asks the heart,
“Why? Why do you keep desiring something you don't know?”
The heart replies,
“I know nothing indeed,
But it's where I find
Life's secrets.
To set the heart free,
All that is desired,
It must keep breaking,
So light can enter,
Illuminating existence.”
পনেরো। Do not despair in the mercy of your Lord, oh ye devotee, for He forgives all sins entirely... As Shakespeare reiterates in his classic "The Merchant of Venice," where Portia demands Shylock to be merciful, stating: The quality of 'Rahmah,' call it mercy, is not strained. It droppeth as the gentle rain from heaven above, upon the place beneath! It is twice blest; it blesseth him that gives and him that takes.
Your heart is small, but it can encompass the whole planet with the heart of love. This eye and that lamp are two lights, each individual; when they come together, no one distinguishes them. These eyes hold the essence of innocence, seeking answers yet holding all the answers.
You can tell a lot about a person by looking deep into their eyes. Their eyes will tell you things that perhaps they would never say. Eyes are for external use; they are a kind of magic for a little journey. But inner eyes are essential to know thyself and to know about God.
ভাবনা: এক হাজার পঁচাত্তর
………………………………………………………………
এক। And Agustin asked the child alone at the seashore, "How will you obtain the whole ocean in this small hole you excavate?" The little one replied, "Then why are you also trying to know everything in this world upon your head?"
The Divine Spirit gazes through these eyes at physical reality and ponders, "Why does humanity function in the way they do?"
I recall reading something similar before: "How can this great LOVE be contained within me?" ... though there may be variations of these lines.
I found it, and the lines are quite similar. It reads:
"I am so small I can barely be seen.
How can this great love be inside me?
Look at your eyes, they are small but they see enormous things."
দুই। Someone once asked Ali, "Can Allah do anything?" Ali replied, "Yes." When questioned, "Can He put the world into an egg?" Ali gestured around and upwards, indicating the vastness of creation. "When He can contain it within your small eyes," he remarked, "putting it in an egg poses no challenge for Him."
Last night, these eyes beheld the stars, the universe, flooding me with an overwhelming sense of love, prompting me to extend that love outward. Today, the words of Rumi resonated within me, accompanied by the myriad of beautiful comments received as a gift. Let us embrace the act of sending love to all things, reshaping our perceptions.
Too often, we lose sight of our purpose here. Our minds, our egos, entangled in the web of acquired fears, obscure the truth. We become ensnared in a narrative of pain. Yet, it is simple to remember that our essence is pure love, inhabiting human form to experience and enrich the spirit through the senses. We are pure love, unequivocally. Love resides in the present moment, where treasures abound.
তিন। The enigmatic tales concealed within one's eyes remain a mystery to most, unless one dares to peer deeply into those twin pools of emotion. Eyes, revered as the transparent conduits to one's innermost self, lay bare every emotion and thought, articulating a silent truth that resonates with a thousand different words. In the silent dialogue between heart and sight lies the symphony of our shared existence.
The metaphor of eyes as "windows to the soul" captures the essence of this profound connection, underscoring the potential for empathy and understanding that lies within each gaze. If only humanity could grasp this inherent capacity for empathy, our collective narrative would surely be one of splendor. Yet, the harsh realities of the human condition often paint a starkly different picture, fraught with complexities and challenges that defy explanation.
For me, this reality falls short of the ideal, though articulating the reasons proves elusive. Nonetheless, through the lens of these soulful windows, we bear witness to both the beauty and the pain of the world. With steadfast faith, even amid the darkest shadows, the heart can discern the profound beauty that lies within every moment of adversity.
চার। When I open my eyes and look around, I feel small, like a drop in the ocean. But when I close my eyes and look within, I see the whole universe as a bubble inside my heart. You're not weak. Your soul is a place of love, peace, happiness, and power. You might not realize it because of focusing on the outside world, but there's immense strength within you. Once you tap into your inner awareness, you'll witness amazing things. Love will spread from you, and you'll feel connected to everything. Let's go, I surrender to you. You are my guide and master.
পাঁচ। My heart expands to hold all sorrows, yet I strive for patience in the face of adversity.
It bears the weight of dishonesty and disloyalty, while I aspire for a tranquil paradise.
In the midst of brutality and injustice, I seek the illumination of wisdom and knowledge.
Filled with love for humanity, I cherish every moment, grateful for its profound richness.
Exploring the depths of love reveals its intricate complexities and transformative power.
Amidst joy and sorrow, I ponder the true essence of love, recognizing its profound impact on our lives.
Taking a moment to deeply connect, I uncover the depths of emotion and understanding within our hearts.
ভাবনা: এক হাজার ছিয়াত্তর
………………………………………………………………
এক। In the tapestry of human existence, love and tenderness are threads woven with divine finesse, while passion and lust intertwine in the natural rhythms of life's dance.
To be truly cherished is to find oneself enveloped in the tender gaze of a lover, where the heart finds its sanctuary and the soul its deepest contentment.
From the very inception of existence, the souls of lovers are bound together, their connection akin to flames dancing in the wind, sweet and mesmerizing as the decree of honey.
The journey of love begins with self-acceptance, a profound cycle where embracing one's own worth sets ablaze the capacity to give and receive affection abundantly.
Life devoid of love is akin to a barren landscape, where the heart wanders aimlessly until embraced by the warmth of affection, understanding, and connection.
When the dawn of resurrection arrives, the absence of love leaves hearts adrift, longing for the guiding light that once illuminated their path.
Through the tumultuous journey of life, we strive to reach for the heavens with our hearts held high, guided by the pursuit of genuine love and connection.
Joy and sorrow, intertwined companions, walk hand in hand along life's winding path, each lending depth and meaning to the other in the intricate tapestry of existence.
The eyes, like celestial orbs, hold within them vast expanses of mystery and wonder, casting light upon the darkness of the unknown.
True wealth lies not in the accumulation of material possessions, but in the generosity of spirit, where hearts and eyes expand to encompass the joys and sorrows of all humanity.
In the depths of captivating souls, lies an unexplored realm of intellect and charm, where love's flame burns eternally bright, inspiring and enchanting all who dare to delve into its depths.
দুই। In the vast gallery of existence, life unfolds like a captivating painting, each brushstroke contributing to the intricate tapestry of time. As we behold this masterpiece, we are drawn into its rich palette of colors and emotions, each hue a reflection of the myriad experiences that shape our journey.
Amidst the vibrant strokes of joy and the somber shades of sorrow, we find ourselves immersed in the present moment, where the beauty of life's canvas is most vivid. Like skilled artists, we navigate the canvas of our lives, blending our dreams with the reality of our circumstances to create a work of art that is uniquely our own.
In the quiet moments of contemplation, we uncover the deeper layers of our being, discovering hidden truths and untapped potential waiting to be unleashed. It is here, amidst the silence of introspection, that we find the courage to explore the unknown and to express our true selves authentically.
And as the final strokes are laid upon the canvas of our existence, we step back to admire the masterpiece we have created—a testament to the beauty and complexity of the human experience. For in the end, life is not just about the destination, but the journey of creation and discovery that unfolds with each passing moment.
তিন। In the tapestry of my life's journey, vibrant hues adorn,
Each chapter is a canvas, every corner newly born.
Discovery's allure, a melody of acquisition's song,
Yet wisdom whispers softly, urging to let go, not long.
Amid existence's vast expanse, a sanctum lies in wait,
The desert's silent dunes, where souls find their fate.
In whispered secrets of ancient sands, solace is found,
Away from modern's cacophony, in nature's quiet sound.
Choice beckons between urban glitter and desert's calm embrace,
Where time slows to a languid pace, and worries find their space.
In the quiet simplicity of sand and sky, a humble abode,
The soul finds refuge, in nature's unadorned ode.
From tender tendrils of youth, a silent call did sway,
A harmonious dance with earth, guiding each step's sway.
In twilight's embrace, witnessing dawn's ethereal light,
A moment suspended in reverence, as day breaks from night.
Though the origins of verse may be lost in time's misty veil,
Its essence resonates deeply, transcending life's travail.
In adversity's crucible, amid chemotherapy's fire,
These words hold solace, urging resilience to aspire.
Persist, weary traveler, amidst life's turbulent seas,
Cast aside doubt and fear, let hope light the way, with ease.
For in adversity's forge, true strength is forged anew,
Guiding us through life's storms, with faith pure and true.
চার। It's crucial to seek compatibility in relationships and situations that resonate with your values, aspirations, and personal fulfillment. When we cling too tightly to something, whether it's a person, an idea, or a situation, we risk putting excessive pressure on ourselves, potentially leading to heartbreak or emotional strain.
However, there's a profound sense of liberation that comes from letting go of what no longer serves us. Releasing the grip on past grievances, regrets, or attachments allows us to exhale, to experience a sense of relief, and to open ourselves up to new possibilities. It's akin to taking a deep breath of fresh air after being submerged underwater for too long.
Embracing the present moment is where true freedom lies. It's in the here and now that we find the space to breathe, to connect authentically, and to start afresh. By releasing the weight of the past, we create room for growth, for joy, and for the unfolding of our true selves.
Central to this journey is the recognition that our heart, our awareness, resides in the present moment. However, it's often our unresolved pain, fears, and worries that drag us back into the past or propel us into an uncertain future. Addressing these emotional burdens is essential for staying anchored in the present and cultivating genuine love and fulfillment.
In essence, it's a process of acknowledging, accepting, and ultimately releasing what no longer serves us. Only then can we fully embrace the richness of the present moment, trusting that by doing so, we'll be guided towards experiences and connections that nourish our souls and resonate with our deepest desires.
ভাবনা: এক হাজার সাতাত্তর
………………………………………………………………
এক। Let go of anything you don’t love about your life story and keep only the things you love. If you hold on to negative things from your past, you keep inserting them into your story every time you remember them, and they become part of the pictures of your life – now!
It's true, but most of the time, we feel off balance while trying to find balance, which can be a very scary situation. Unfortunately, too many of us hold on to the negatives of life and carry this baggage into our old age.
Life is a balance. The way to live in the present is to remember that 'This too shall pass.' When you experience joy, remembering that 'This too shall pass' helps you savor the here and now. When you experience pain and sorrow, remembering that 'This too shall pass' reminds you that grief, like joy, is only temporary. The real dangers and walls are inside! Turn your gaze inward.
When you have no fears, you are truly fearless! Fears are negative beliefs that are not examined; they reside in your subconscious. If you map it out, remember what experience caused it to appear, and what reinforced it, clear all the emotions attached to those experiences, and see it for what it is: a false assumption, then it has no power over you. It can't convince you that it is true! How can a lie/untruth be true? As simple as that.
It is hard for you to see your blind spots, and the fears will be there. It is easy for others to see them and point them out to you so that you are free of them. There are energetic and other ways of dealing with fears. Understanding the structure of a negative belief will help a lot. Knowing the tricks of your mind will help. There are so many efficient tools... But the best is to have somebody functioning from the Heart to walk along with you…
Fears are like viruses in your computer. Is it possible to have a virus-free computer? Is it possible to have a clear mind that sees things as they are? Of course! Find the right antivirus with various tools and see what happens to your mind! Crystal clear clarity is not fiction.
Life, indeed, is balancing on a weak chord, between holding on to who or what you believe in and letting go, as you know you should. Because it is best for you.
দুই। Give love to the world,
Make it beautiful and bright.
Hold with the right hand,
Let go with the left,
Then hold with the left,
Let go with the right,
In this dance of balance,
Find harmony's might.
Love others with all your heart,
Joy in every part.
Keep holding on,
With hands open wide,
In the ebb and flow of life's tide,
Find the balance, stay true,
And the world will thrive anew.
তিন। Upon experiencing the subtle caress of love's embrace, I found myself compelled to relinquish the confines of ownership and the illusion of division. In this act of surrender, my being underwent a profound purification, both inwardly and outwardly, allowing me to perceive the boundless presence of love permeating every aspect of existence. Like an eternal spring, love flows ceaselessly, ever renewing and revitalizing the fabric of reality.
As I approach the culmination of my earthly journey, there is a lightness in my soul, a detachment from the transient concerns of this world. This transition is not one of sorrow but of liberation, as my spirit prepares to transcend the limitations of physical existence and merge with the infinite expanse of divine love. Instead of mourning my departure with lamentations, let us rejoice in the understanding that it heralds a blissful reunion with the Beloved, where earthly separations dissolve in the radiant embrace of eternal unity.
চার। In perusing various perspectives, I've found a conspicuous absence of discourse on wisdom attributed to the divine. The notion that true wisdom emanates from a higher power is beautifully captured in the sentiment that trusting solely in one's own understanding is folly, while navigating with divine insight leads to liberation. But what does it truly mean to walk the path of wisdom? Rumi's poetic contemplation on life as a delicate interplay between attachment and release suggests depths beyond verbal expression. His evocative counsel to eschew comfort, embrace risk, and venture into the unknown resonates as a call to rebel against convention, beckoning us to embrace the intoxicating allure of fully embracing life's unpredictability.
পাঁচ। Let loose or be swept astray,
Release the chains that hold dismay.
Embrace the void, let ego fade,
Discover the self in serenade.
In letting go, all that remains,
Is the essence of self, unchained.
An ocean vast, a boundless sea,
In which the soul finds liberty.
To hold too tight, is to lose all sight,
Of love's gentle flight, in the darkest night.
In death's embrace, find freedom's grace,
Where fear dissolves, without a trace.
Love and life, the wellspring divine,
In their embrace, all treasures shine.
For in the end, we need not cling,
For we are love, life's eternal spring.
ভাবনা: এক হাজার আটাত্তর
………………………………………………………………
এক। এই যে এত এত সুন্দরী মেয়ে রোজ তোমার প্রেমে পড়ে হাবুডুবু খায় আমার মতো, তাদের অনেকেই তোমাকে হয়তো কাছেও পেতে চায়, কিন্তু বলে না। অথচ দেখো, এই এতশত সুন্দরী মেয়ের ভিড়ে তোমার কপালে আমার মতো এমন কাউয়াকালা মূর্খ-পেতনি প্রেমিকা জুটল, তা-ও আবার যার কিনা মাথার তার প্রায় সবই ছেঁড়া!
একেই বলে কপাল, জান! যার কপালে থাকে, সে এভাবেই পেয়ে যায়। যতটুকু থাকে, ততটুকুই পায়—বেশিও না, কমও না। তুমিও কি আর জানতে, এমন এক পাগল-ছাগলের মনে আটকা পড়ে যাবে!
আসলে সব দোষই আমার। আমি যদি তোমার পিছু পিছু না ছুটতাম, তাহলে আজকে তোমার ভাগ্যে খুব ভালো কেউ জুটতে পারত। এমন একটা প্রেমিকা পেয়েছ, যাকে কারও সামনে জীবনে কোনোদিন প্রেজেন্টও করা যাবে না!
এটাই কপাল, জান! কিচ্ছু করার নেই—যা হবার, তা তো হয়েই গেছে! কিন্তু একটা বিষয় কি মানো? মনের উপর কারও নিয়ন্ত্রণ থাকে না। তা না হলে তোমার মতো কেবলই নামে প্রেমিককে আমি কব্বে ছেড়েছুড়ে চলে আসতাম! শুধু পারি না বলে…
তোমাকে ভুলে যেতে সব করতে পারি, কিন্তু তোমার থেকে খুব বেশিদিন দূরে থাকতে পারি না। আমার ভীষণ কষ্ট হয় এটা মেনে নিয়ে বাচঁতে যে, তোমাকে আমি চাইলেই যখন-তখন, যেভাবে খুশি, সেভাবে পাবো না। ভীষণ কষ্ট হয়, যখন আমি জানি, তোমার কাছে একটা অলস দুপুরে, একটা কাকভেজা সন্ধ্যায়, একটা তারাভরা জোছনায় কিংবা কোনো কনকনে শীতে তোমার বুকের ওমে ঘুম-জড়ানো চোখে... জীবনে কোনোদিন তোমাকে পাবো না।
এই কষ্ট তুমি কখনও বুঝবে না জানি, কেননা তুমি আমার মতো এত আবেগি নও। তুমি ভালোবাসায় এতটা বিশ্বাসও করো না, কিংবা আমি তোমার যোগ্যতার ধারেকাছেও যাই না। সুতরাং এসব ভাবার প্রশ্নই আসে না, কিন্তু আমি তো তোমাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি; এজন্য নিজেকে আটকে রাখতে পারি না…কিছুতেই পারি না!
এ জীবনে
তুমি আসার আগে বেঁচে থাকতে ক্লান্ত লাগত,
আর এখন…
বেঁচে থাকতে ভয় করে…যদি তোমাকে হারিয়ে ফেলি!
দুই। তারপর?
তারপর বলো, কী করলে সারাদিন? কোথায় কোথায় গেলে? কী কী খেলে?
নিশ্চয়ই অফিসে অঢেল কাজ ছিল? কাজের চাপে চা খেতে ভুলে গেছ?
ক্লান্তি দূর করতে বন্ধুবান্ধবদের সাথে সন্ধেয় বিড়ি-সিগারেট টানতে বেরোলে বুঝি?
তারপর বাসায় ফিরে ভাত খেয়ে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলে বিছানায়, তাই না?
তারপর কী করলে? শুনতে মন চাইছে যে!
আর আমি?
আমি তো কী এক ভীষণ ব্যস্ত মানুষ!
ভোরে উঠে তোমাকে ভেবেছি।
তোমাকে ভাবা শেষ হবার পর ক্লান্ত হয়ে শ্রান্তি ভুলতে তোমাকে ভেবেছি।
তারপর অবসাদ শেষ হবার পর তোমাকে ভাবলাম কিছুক্ষণ।
তারপর?
তারপর কী করলাম?
তারপর অবসরে কিছুক্ষণ তোমাকে ভেবে নিলাম।
এই তো, এভাবেই কাটে দিনকাল আমার।
তিন। Sometimes, that which we hold onto the hardest is the most damaging thing, person, or addiction we have. Letting go is like a huge weight lifted off your shoulders by a loving spirit. Letting go is not just about releasing the kleshas—our anger, attachment, and delusion—but also about releasing the people and things we love so that they may return of their own free will.
Sometimes, we hold onto ourselves, and sometimes, onto others; and the same goes for letting go—sometimes, we need to let go of ourselves, and sometimes, of others. But if we understand or find out the perfect timing...
It's really hard to let go sometimes. Giving your heart and soul to someone, then realizing it's not what you thought or hoped for. And the real remedy for pain is pain.
One need not let go of anything. Understand your conditions by facing them directly in all your interactions, by being watchful and alert to all mental movements, negative or positive. With such a non-dualistic perspective, the conditioning drops, dissolves, and the old mental inter-connections begin to dissolve. In the end, you have a free mind.
চার। In the beauty of self-delusion's sway,
A dance of self-fulfillment, self-correction at play,
With whispers of self-appreciation's embrace,
Yet somehow, inescapable in its grace.
Love oneself as one is, a tender refrain,
Forgive oneself and others, release the chain.
Don't entrust it to the mind's fumbling art,
For fixing and loving stem from the heart.
In this gentle rhythm, we find our way,
Through the winding paths of each passing day.
With self-delusion's allure, we must contend,
But with self-love and forgiveness, we transcend.
পাঁচ। How do you know that your wrong is wrong? After the deed is done, the brain starts processing it within the parameters of knowledge, like sacred texts, imparting words of a saint or the experiences of one's parents, intervening and interpreting. That is the interpretation of thought. The approach has to be that as you undergo an insult or hurt, your senses feel the word, which are just vibrations, and as you have had similar vibrations of the same type in the past, thought interprets it in the old way, reinforcing earlier conditioning. When you do not like my face, and someone directly or indirectly refers to it on some innocuous subject, the mere mention of me or reference to me incites your negatives. Thus, in interactions, one has to be cautious.
Yes, the old conditions hate to be scrutinized, and they resort to all tricks to divert the mind elsewhere or juxtapose thought as a justification for unholistic activities. One has to be alert to all its mischief and be cautious. It is indeed an onerous task.
ভাবনাদেয়ালের পলেস্তারা: ১৫৮
লেখাটি শেয়ার করুন