ব্রেকাপ হয়েছে দুইবছর হল।
শমীকের প্রচণ্ড জ্বর, কমছেই না; ছটফট করছে, আবোলতাবোল বকছে।
দোলা সারারাত অঝোরে কাঁদছে; বালিশ ভিজে গেছে। দোলা শাস্তি পাচ্ছে---ভালোবাসার শাস্তি।
শান্তা সারারাত চ্যাটিং করছে; অন্য অ্যাকাউন্ট থেকে। শমীক শাস্তি পাচ্ছে---ভালোবাসার শাস্তি।
যে ভালোবাসে, সে কষ্টে থাকে; যে বাসে না, সে সুখে থাকে। তবু মানুষ ভালোবাসে। মানুষ কষ্টবিলাসী প্রাণী।
ছোটগল্প: শাস্তি
লেখাটি শেয়ার করুন