কথোপকথন

অল্প বৈঠক



এক।
: দাদাভাই, আমি লিখতে চাই।
: অ আইচ্ছা, লিখ।
: আমি সিরিয়াস।
: সিরিয়াস হইলে লেখা যায় না।
: এমন কর ক্যান?
: কী করতেসি?
: আমারে বুদ্ধি দাও, ক্যাম্নে তোমার মতন লিখা যায়। আমি কিন্তু আসলেই সিরিয়াস।
: আমি তো লিখতে পারি না।
: ভাব লও, না?
: সেইটা কী? খায়? পরে? না, মাথায় দেয়?
: কেমন আছ, তারপর?
: বাঁইচ্যা আছি। ঈদে ছুটি পাইসস?
: না। তুমি পাইসো?
: হ, বাড়িত যামুগা। কাম্লাগিরি ভাল্লাগে না।
: একটা কথা বলি, হাইসো না।
: ক।
: আমি আমার লেখকসত্তার বিকাশ ঘটাতে চাই। তাই লতা হয়ে মহীরুহের শরণাপন্ন হতে চাচ্ছি। কথা দিচ্ছি, আগাছায় পরিণত হব না।
: কীরে, তোর পেট খ্রাপ হইসে?
: ক্যান?
: মনে অইতাসে, তোর পেট গুলায়।
: দাদা, আমি সিরিয়াস্লি লেখালেখি করুম। একটা লাইনঘাট ঠিক কইরা দাও।
: ওই পাগ্লা! আঁই কিচ্চি?? তুই প্ল্যানচেটে হুমায়ূন গুরুরে জিগা।
: আম্মমুউউউ............... দাদা আমার লগে ভাব্লয়।
: পাগ্লা, শোন। লেখালেখি বড় শক্ত জিনিস। আমার মাথায় ঢোকে না। আমি সুশান্ত পাল না হইলে আমার লেখা কুত্তাও পড়তো না।
: বুঝসি। আর ভাব লইয়ো না। আচ্ছা, একটা টপিক দাও। আমি লিখি। ওইটা কোথাও ছাপানোর ব্যবস্থা করে দাও। ছাপার অযোগ্য হলে বাদ।
: আসলেই লিখবি?
: হ্যাঁ লিখবো। আই মিন, ট্রাই করবো।
: How to Seduce a Woman Into Bed: 5 Easy Steps .......... টপিক দিলাম, লিখ।
: ফাজিল লোক।
: ক্যান? কী হইসে? ভাল টপিক তো! বই আকারে বের হলে গরম পিঠার মত সেল হবে।
: আমি লিখমু না, তুমি লিখ।
: আমি ক্যাম্নে লিখি? আমি তো স্টিল লেজওয়ালা! আচ্ছা পাগ্লা, এইসব লইয়া একখান ইশটিটাশ মাইরা দেই?
: কী!! মান ইজ্জত খাই দিবা?
: তোর মানইজ্জত খাইয়া আমার কী লাভ?
: খাইসে আমারে! কয় কী! চিটাং এর লোকজনের কেরেক্তারই খারাপ। তারা ‘এভ্রি হোল ইজ অ্যা হোল’ নীতিতে বিশ্বাসী, সেটা ছুছান্ত পালই হোক আর অমরজ্যোতি পালই হোক।
: অফ যা ব্যাটা! আমড়াগোটা পাল কেডা? Waiting For Godot পড়সস? না পইড়া থাকলে পইড়া ফালা। অ্যাট লিস্ট পাঁচবার পড়বি! সাথে Much Ado About Noting-ও চিবাইয়া খায়া ফালা। এই দুইটা বই আমার লাইফ ফিলসফিই চেঞ্জ কইরা দিসে। এতো ভাবিস্ট আর সিরিয়াস হইলে আসলে কিসু হয় না। আম্রা হুদাই ফাল পাড়ি, লাস্টে একখান ঘোড়ার আণ্ডা কান্ধে ঝুলাইয়া ঢ্যাংঢ্যাং করতে-করতে ভবলীলা সাঙ্গ করি। লাইফ একটা পুরাই ফালতু জিনিস। Life ... is a tale ......Told by an idiot, full of sound and fury, ........... Signifying nothing. কী বুঝলি?
: কিসুই বুঝি নাই।
: না বুঝলে শুকনা মরিচভাজি দিয়া চাবাইয়া-চাবাইয়া গরম ভাত খা। লাঞ্চিত হওয়ার টাইম হইসে।
: তুমি খাও। বজ্জাত-বদ্দা।
: নামটা ব্যাপক পছন্দ হইসে রে পাগ্লা! এখন থেইক্যা আমি ডাবল-বি!!
: যাইগা, বৌ খাইতে ডাকে। ভাল থাইকো, দাদা।
: তুইও সিরাম বিন্দাস থাকিস!!

দুই।
: ভাইয়া, একটা কথা বলার ছিল।
: দূর গিয়া মর। জ্বালাইস না।
: ভাইয়া, আসলেই জরুরি কথা। আপনার জন্য জরুরি।
: বলে ফ্যাল।
: আমি না আপনার জন্যে মেয়ে খুঁজা বন্ধ করে দিসি।
: অ।
: অ না ভাইয়া, আমি সিরিয়াস।
: খোঁজা শুরু করসিলি কবে?
: ভাইয়া, আসলেই করসিলাম। আল্লাহর কসম।
: খুব ভাল করসিস। এখন স্প্রাইট দিয়া ভিজাইয়া মুড়ি খা। আমি লিখতেসি। দূর হ।
: শুনেন না ভাইয়া, আমার সিক্সথ সেন্স বলতেসে, আপনার না জীবনেও বিয়ে হবে না।
: ছেলেদের বিয়ে হয় না গাধী, ছেলেরা বিয়ে করে।
: ও আচ্ছা, ওরকম আরকি! আপনারে না কেউ বিয়ে করবে না, ভাইয়া। এটা কিন্তু একদম সত্যি কথা। আপনি দেইখেন।
: ক্যান? কী হইসে?
: আমি যাদেরকে আপনার কথা বলসি, সবাই বলসে, আপনি নাকি এই পুরা জগতের। আপনারে পার্সোনাল প্রোপার্টি বানানোর অধিকার কারও নাই।
: বুঝসি। তোকে আর মেয়ে দেখতে হবে না।
: ভাইয়া, ও ভাইয়া, শুনেন না, শুনেন না, আপনি বিয়ে করে ফেললে কতোজন মন খারাপ করবে। মানুষের মন খারাপ করে দিলে গুনাহ হয়, ভাইয়া।
: তোরে কোনও কাজ দিলে তো জীবনেও করিস না। ইউ আর জাস্ট গুড ফর নাথিং। জ্বালাইস না। তোর দৌড় কদ্দূর আমি বুঝে গেসি।
: এহহ! আপনারে বলসে! আপনার খালি মানুষকে পাম মেরে মেরে কাজ করানোর ধান্দা!
: তোরে কী পাম মারসি আমি?
: ক্যান? আমি আপনার লেখা পছন্দ করি বলে আপনি আমারে বলসেন যে আপনার সব লেখা কপি করে দিতে। আপনার চুল সুন্দর বললে কি আপনি মানুষকে চুল গুনে দিতে বলেন? নিজের কাজ নিজে করেন গিয়ে! হুহ্‌!
: চুপ থাক ফাজিল একটা! থাপ্পড় খাবি! তোরে কোনও কিসু করতে হবে না।
: থ্যাঙ্কয়্যু, ভাইয়া! আমার এক সুন্দরী বান্ধবীকে বলসিলাম আপনার কথা। আচ্ছা, ওকে না করে দিবো। কী আর করা! হিহি..........
(এরকম একটা ছোটো বোন থাকলে সকালবিকাল খালি তুলে-তুলে আছাড় মারতে ইচ্ছা করে না? ছোটো বোনগুলা সব দুনিয়ার আকাইম্যা!! যতো বেশি কিউট, ততো বেশি আকাইম্যা।)

তিন।
: আপনি এখন ব্যস্ত?
: না, কেন?
: আজকে একটা ব্লগে আপনার একটা লেখা পড়ে ভাল লাগল।
: আমি ব্লগে লিখি না।
: তাহলে কেউ হয়তো শেয়ার করেছে। আপনার জন্য শুভ কামনা।
: ও আচ্ছা।
: মানে?
: মানে হল, আপনার শুভ কামনা ধন্যবাদের সাদরে সহিত গৃহীত হইলো।
: আপনি এভাবে করেই কথা বলেন নাকি?
: জ্বি হ্যাঁ, শুধু বিবাহিতা সুন্দরী মেয়েদের সাথে।
: হাহাহাহাহা........ শুনুন, আপনার লেখা আমার ভাল লাগে। আমাকে ফ্রেন্ড বানাবেন?
: আমার লেখা ভাল লাগলে আমার কী দোষ? তাছাড়া, আপনার বিবাহিতা হওয়ার ব্যাপারটা আমার ভাল লাগেনি। আপনাকে ফ্রেন্ড বানাব না।
: কেন ভাই? আমি সত্যিই জ্বালাবো না।
: সুন্দরীরা না জ্বালালে ওদেরকে ফ্রেন্ড বানিয়ে কী লাভ?
: মানে? আপনি তো কেউ জ্বালালে যাচ্ছেতাই বলেন।
: না, সুন্দরীদের বলি না।
: আচ্ছা, আমাকে তো তাহলে মাস্ট বলবেন।
: আপনি কি চাইছেন, আমি গায়ে পড়ে আপনাকে সুন্দরী বলি?
: অসহ্য মানুষ একটা! আমাকে ফ্রেন্ড বানাবেন দয়া করে?
: না।
: কেন?
: কারণ, আমার খুব দ্রুত প্রেমে পড়ে যাওয়ার বদ অভ্যাস আছে।
: আমার প্রেমে পড়বেন না, আমি শিওর।
: কেন? আপনি প্রেমময়ী না?
: না ভাই, আমি অনেক জ্বালাময়ী।
: ও আচ্ছা।
: ভাই, প্লিজ অ্যাড করে নেন না! ভগবান আপনার মঙ্গল করবেন।
: এমনিতেই করবেন।
: হাহাহাহা....... কীভাবে বুঝলেন?
: উনার সাথে আমার অনেক গুড টার্মস।
: কীরকম?
: আমিও উনাকে কোনও ব্যাপারে পেইন দেই না, উনিও আমাকে কোনও ব্যাপারে পেইন দেন না।
: মুখে কিছুই আটকায় না দেখছি! আপনি আমার প্রেমে পড়ে গেলে আমার জামাই কি আঙুল চুষবে?
: বিবাহিত মানুষ আঙুল চুষবে কোন দুঃখে? ওদের কি চোষার জিনিসের অভাব?
: চুপ থাকেন একদম! ফাজিল লোক একটা! মাফ চাই, সাথে দোয়াও চাই। আমার আপনার বন্ধু হওয়া লাগবে না।
: অনলাইনে দোয়া করা ছেড়ে দিয়েছি। দোয়া চাইতে উপঢৌকন সহকারে সামনে আসুন।
: হাহাহাহাহা........... You’ve a very good sense of humour.
: Tell me something I didn’t know.
: যন্ত্রণা করবেন না, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিন।
: কেন করব না?
: দিন না রে বাপ!
: আপনি ইকজেক্টলি আমাকে কী বলে ডাকতে চাইছেন? বাবা? নাকি, দাদা? নাকি, বাপদাদা?
: কিছু না রে ভাই। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়া যায় না। আমি ট্রাই করেছি। দয়া করে আমাকে বন্ধু বানিয়ে উদ্ধার করেন।
: আচ্ছা, আপনি কি জানেন, আপনি আমার ফ্রেন্ডলিস্টে ছিলেন অনেকদিন আগে?
: তাই নাকি? সত্যি? জানতাম নাতো!
: আর্লিয়ার কনভারসেশন চেক করে দেখেন।
: কনভারসেশন পুরোটা থাকে না, কীভাবে-কীভাবে যেন রিমুভড হয়ে যায়। তারপরেও ওয়েট, দেখছি।
: OMG!! তাইতো! কিন্তু বুঝতে পারছি না, কী হয়েছে। আমি আপনাকে রিমুভ করিনি, এটা শিওর। সত্যিই করিনি। ফ্রেন্ডের সংখ্যা ৪০০০+ হয়ে যাওয়ায় কিছু বাদ দিয়েছি, কিন্তু আপনাকে .......... আসলেই বুঝতে পারছি না।
: আপনাকেই সবসময় কষ্ট করতে হবে কেন?
: মানে, কে করেছে কাজটা?
: জুকারবার্গ।
: মোটেও না। আপনি করেছেন কাজটা। আপনি! আপনি!
: তো কী হয়েছে? আপনার হয়ে ওই কাজটা আমিই করেছি। আপনার বন্ধুতালিকায় ছিলাম, আপনার জন্য এইটুকুও করতে না পারলে ..........
: মানে? আপনি এমন? হায়, হায়! ভাআআআব!!
: না, আমি এর চাইতেও বাজে।
: তাইতো দেখছি! Good job! For the first time in my life, a guy has removed me from his friendlist!
: ব্যাপার না! There are always many first-times in life!
: 3 Idiots....... Copying, huh? ভাল, ভাল ....... 2 idiots here! Hahahaha…………
: Are you sure?
: Sure about what?
: Ahhh…….. Don’t get confused about my (read it, your) stupidity!
: পাজি লোক একটা! ওকে, Munna Bhai MBBS! এবার তো ঠিক আছে, নাকি?
: কী চান? উত্তর দেই? নাকি, আপনাকে জিতিয়ে দেই?
: ঘোড়ার ডিম চাই! আপনার কথা ওটা। মেনে নিলাম, আপনি জিনিয়াস। এবার খুশি?
: সুন্দরীর কাছ থেকে এত অল্প পেয়ে খুশি হয়ে ওঠার বয়স পার করে এসেছি। সরি!
: ওরররেএএএএএ.......... OMG! You’re not boring at all! কেউ বলেছে আগে এটা?
: OMK! You don’t get bored at all! কে বলেনি আগে এটা?
: উফফ! সারেন্ডার! খুশি? এবার বলেন, আমাকে রিমুভ করেছিলেন কেন?
: আগে বলেন, আপনাকে রিকোয়েস্ট দেয়া যায় না কেন?
: ইয়ে মানে, আমিও তো সেলিব্রিটি, জানেন না? তবে আপনার মতো না, আমি পিচ্চি সেলিব্রিটি। ওয়েট, পেন্ডিং রিকোয়েস্ট ডিলিট মারি দুএকটা।
: ওকে।
: এখন দেন।
: আপনি দেন। আমি রিজেক্ট করেছি কয়েকটা।
: You’re really impossible, man! ওকে, দিলাম। অ্যাক্সেপ্ট করেন। যত্তোসব!
........................................
........................................
: Are you there, Mr? Hello, hello, hello …………..!!!!!!!!
অতঃপর উহাকে অনন্তকালের গর্ভে ঝুলাইয়া রাখিয়া লগ আউট করিয়া রাত্রিকালীন সুখনিদ্রাযাপনে রত হইলাম।

চার।
: ভাইয়া, আপনাকে স্প্রাইট দিয়ে মুড়ি খাওয়া কে শিখাইসে?
: কেউ শিখায় নাই।
: আপনি নিজে-নিজে শিখসেন?
: হুঁ।
: আপনি আসলেই ওইটা খান?
: হুঁ। প্রায়ই খাই।
: ভাইয়া, একটা বুদ্ধি দেই। সামনের বার খাওয়ার সময় একটু বিট লবণ ছিটায়ে দিয়েন। দেইখেন, আরও টেস্টি!
: মানে?
: ভাইয়া এটা আমার আবিষ্কার। খারাপ লাগে না। খেয়ে দেখতে পারেন।
: তুমি খাইসো নাকি?!
: জ্বি ভাইয়া। কেন?
: না, এমনি।
: ভাইয়া, আপনি কি আরও এরকম উল্টাপাল্টা খাবারের রেসিপি জানেন?
: উল্টাপাল্টা মানে? কী বলতে চাচ্ছ তুমি?
: না, মানে যেটা সবাই জানে না, ওরকম আরকি! রাইগেন না। উল্টাপাল্টা মানে, ভাল।
: হুঁ, জানি।
: আমাকে একটা বলেন। আমি এক্সপেরিমেন্ট চালাবো।
: সত্যি-সত্যি?
: হুঁ।
: হাসবে নাতো?
: উঁহু। একদম প্রমিজ।
: পরে যদি বল, আমার রুচির ঠিক নাই?
: না, না, ভাইয়া, সত্যি বলবো না। আমার এক্সপেরিমেন্ট করতে ভাল লাগে।
(আমি আসলে ভাবছিলাম, কী শয়তানি করা যায়। তাই কথাকে ঘোরাচ্ছিলাম।)
: আচ্ছা, বলতেসি। সর্ষে ইলিশ চিন?
: জ্বি ভাইয়া। চিনবো না কেন?
: আচ্ছা, ভেরি গুড। বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুঁচির সাথে সর্ষে ইলিশের ঝোল মিশায়ে শন পাপড়ি দিয়ে মেখে খেয়ে দেখতে পার।
: ভাইয়া, আপনি কি সিরিয়াস?
: হুঁ। শন পাপড়ি আর ঝোলের অনুপাত হবে ৩:২। তুমি কি ব্যাপারটা বুঝতে পারসো?
: ভাইয়া, আমি কিন্তু সত্যি-সত্যি খেয়ে দেখবো।
: ঠিকাসে। কেমন লাগসে, আমাকে জানাইয়ো।
: থ্যাংকস, ভাইয়া। ভালো থাইকেন।
: তুমিও।
(বুঝতেসি না, এই স্ক্রুঢিলা মেয়ে কি ওই জিনিস আসলেই খাবে কি না। আর যদি খেয়েই ফেলে আর ওর পছন্দ হয়ে যায়, তাহলে আমি এই চিড়িয়ার জন্যে আরেকটা চিড়িয়ামার্কা রেসিপি কোত্থেকে পয়দা করবো? কিছু-কিছু মানুষের ভাল লাগানোর ক্ষমতা অসীম। ওরা হচ্ছে দুনিয়ার মোস্ট পেইনফুল পাবলিক। এই মেয়ে সে দলের বলে মনে হচ্ছে।)

পাঁচ।
: ভাইয়া, একটা ব্যাপারে আপনাকে নক করলাম।
: বল।
: আমাকে কাইন্ডলি একটা ভাল গল্পের বইয়ের নাম সাজেস্ট করবেন? আমি কিনবো।
: না, করবো না।
: ভাইয়া করেন না, করেন না, প্লিজ!
: সোনামণিদের রাক্ষস-খোক্ষস-দৈত্য-দানো। এইটা কিন।
: ভাইয়া এমন করেন কেন? গল্পের বই মানে উপন্যাস। বলেন না, প্লিজ প্লিজ প্লিজ!
: ডায়না যেদিন সিঁড়িতে বমি করেছিল। কাসেম বিন আবু বকরের লেখা। এইটা পড়। অ্যা মাস্ট-রিড ক্লাসিক!
: ভাইয়া, সাজেস্ট করা লাগবে না।
: উফফ!! তুমি পড়েই দেখ না! এটা আমার সবচে' প্রিয় বইগুলার একটা!
: ভাইয়া, আসলেই?
: হুঁ।
: এইটা নিয়ে লেখা?
: বমি করার ফিলসফি নিয়ে লেখা।
: ভাইয়া, একটু সিরিয়াসলি বলেন না!
: আমি সিরিয়াস। তুমি পড়ে দেখ। আমাকে ফিডব্যাক জানাইয়ো।
: (একটু পরে) ভাইয়া এই নামে কোনও বই নাই।
: উঁহু, আছে। তুমি দোকানে গিয়ে খোঁজো।
: ভাইয়া, নাই। আমি জানি। আমি গুগলে সার্চ করসি, পাই নাই।
: কিন্তু আসলেই আছে। নীলক্ষেতে পাবে।
: আমি ওইটা কিনব না।
: কেন?
: বইয়ের নামটা কেমন জানি বমিবমি টাইপ, ঘেন্না লাগতেসে। ভাইয়া, একটা রিকোয়েস্ট। আপনি আমাকে সিরিয়াসলি একটা কবিতার বইয়ের নাম বলবেন? ভাইয়া, ফাজলামো না, প্লিজ।
: মেয়েদের টয়লেটে কী করছিলাম। সুবোধ সরকারের লেখা। এটা কিন।
: ভাইয়া, আপনি আমার সাথে এরকম করতেসেন কেন? আমি আপনার ছোটো না? সুবোধ সরকার অনেক ভালো একজন কবি। উনাকে নিয়ে আপনি এরকম করতে পারেন না।
: আসলেই বইটা উনার লেখা।
: আপনার মাথা!
: যন্ত্রণা করবে না। কিনতে ইচ্ছা করলে কিনো, নাহলে এখান থেকে ভাগো।
: ভাইয়া, আপনি ভাল না, আপনি খুব খারাপ।
: ঠিকাসে। যাও, মুড়ি খাও গিয়ে।
: আমি খাব না, আপনি খান, স্প্রাইট দিয়া ভিজায়ে খান। আমি আর জীবনেও আপনাকে বইয়ের নাম জিজ্ঞেস করবো না।
: যাক! আল্লাহ বাঁচাইসে!
(বোন, তুই আসলেই বেশি কিউট!! পিচ্চি বোনগুলা অ্যাত্তো বেশি কিউট হয় ক্যান?)

ছয়।
: মা, আমি আরেকটা মাছ খাবো।
: দাদা, কম খা, কম খা। দুইদিন পর তো আর রিকশায়ও আঁটবি না। তুই রিকশায় উঠলে আমার রিকশাওয়ালার জন্য মায়া লাগে।
: বাবা, ও একটা দুষ্ট ছেলে। তুই ওর কথা শুনিস না। খা, খা। আরেক পিস কই নে। এটা ভাল হইসে।
: কেন? বাটা মাছটা আরও বেশি ভাল হইসে। ওইটা নে। (আমরা দুই ভাই মুখ চেপে হাসতে লাগলাম। কই মাছ রান্না করসে মা, বাটা রান্না করসে আমাদের হাউসমেইড। যেকোনও মেয়েকেই রান্নার বদনাম করলে খেপে যাবে। এটা হল বাবার মা’কে খ্যাপানোর বুদ্ধি।)
: হ্যাঁ, আমার রান্না তো আর কারও ভাল লাগবে না। আমি তো বুড়া হয়ে গেসি। (আমি মনেমনে বলতে লাগলাম, নারদ, নারদ......)
: দাদা, তোর যেটা ইচ্ছা, নে। চাইলে ফ্রিজ খুলে কাঁচা মাছও খেতে পারিস। সব মাছ একদম ফ্রেশ।
: থাপ্পড় খাবি। তুই খা। তুই তো একটা খাট্টাইশ!
: এহহ! ঢং করার জায়গা পায় না। নিজে কোরিয়া গিয়ে কাঁচা শামুকঝিনুক খেয়ে আসছে।
: বাবা, আচারটা নাও। (বাবার প্লেটে আচার তুলে দিলাম।)
: দেখি বল তো, আচারটা কীসের?
: এটা ..... আমের না?
: না। এটা কাঁঠালের আচার, বাবা।
: যাহ্! কাঁঠালের আচার হয় নাকি? (বাবা, অতি সরল টাইপের মানুষ। বেশিরভাগ সময়ই যা বলি, তা-ই বিশ্বাস করেন।)
: মা, তুমি বড়ইয়ের আচার খাইসো?
: তোর মাকে ঝাল আচার কম দে। বেশি ঝাল খেলে বেশি ঝগড়া করবে। এমনিতে যা রান্না করসে, ডগ ওউন্ট ইট!
: চুপ থাকো। কেন? আমি কি ঝগড়া করি?
: বাবা, তোমার মনে আছে, আমরা যখন ছোটো ছিলাম তখন মা খুব সিলিসিলি ব্যাপার নিয়েও রাগ করতো না?
: হুঁ, তোর মা'র রাগ তো এখন আর নাই। (বাবার কথা শুনে মা মুচকিমুচকি হাসতে লাগল।)
: বাবা, তুই কি আর কোনওদিনই বিয়ে করবি না? আমরা আমাদের ছেলেবউ দেখবো না?
: পাপ্পু, তুই তাড়াতাড়ি সেটলড হয়ে বিয়ে করে বাবা-মা’কে ছেলেবউ দেখা।
: ঠিক আছে। আমার আপত্তি নাই।
: মানে? বাবা, এগুলো করিস না। দাদার আগে বিয়ে করা ভাল না।
: এই ফাজিল! তুই নিজে বিয়ে কর।
: বাবা, আমি বিয়ে করা ছেড়ে দিসি। মা, ডালের বাটিটা একটু এদিকে দাও তো!
: তোদেরকে আমি আর রান্না করে খাওয়াতে পারবো না। তোরা জীবনেও আর মানুষ হবি না।
: কেন মা? রান্না করতে পারবে না কেন? কাজের লোক আরেকটা রাখি?
: মা, দাদা বউদিকে দিয়ে কাজ করানোর ধান্দা করতেসে।
: মাইর চিনিস, মাইর? মাইর খাবি। আমি কি এটা বলসি নাকি?
: বাবা, তোমার নাকে আইসক্রিম লেগে আছে।
: তোর বাবা আইসক্রিম খেতে জানে নাতো!
: এহহ! তোমাকে যে আইসক্রিম খাওয়ায়ে দিতাম, মনে নাই? নিজে যেন কতো পারে।
: মা, তাই নাকি? কখন? কখন?
: তুমি আর জীবনেও মানুষ হবে না। ছেলেপেলের সামনে এগুলা কী বল?
আহ! এরকম একটা লাঞ্চের জন্যও তো বেঁচে থাকা যায়! জীবন কী? বাবা-মা-ভাইয়ের সাথে খাবার টেবিলে বসে খুনসুটিই জীবন!
বাবার মতো অতিসরল টাইপের আরেকজন মানুষ দেখেছিলাম। আমাদের চুয়েটের সিএসই ডিপার্টমেন্টের একজন স্যার। একবার স্যার ক্লাসে বোর্ডে একটা অংক করানোর সময় একটা লাইন লিখে আবার মুছে দেন। আমরা অনেকে স্যারের সাথে মজা করতাম। (কোনওভাবেই কখনওই ফাজলামো না, স্রেফ মজা।) আমি দাঁড়িয়ে চোখেমুখে সিরিয়াস সিরিয়াস ভাব নিয়ে (অবশ্যই কষ্ট করে হাসি চেপে রেখে) স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার, আমরাও কি লাইনটা খাতায় লিখে আবার কেটে দিবো? স্যার আমার দুষ্টুমিটা ধরতে পারেননি। (আসলেই পারেননি।) হোহো করে হাসতে-হাসতে বললেন, তোমরা দেখসো, কী বোকা ছেলে! আমি তো ওইটা মুছে দিসি। মুছে দিলে আর লিখতে হয় নাতো! কী বোকা, এটাও বুঝে নাই! কী বোকা! হেহে...... (স্যারকে মাঝেমাঝে ভীষণ মিস করি। এতোটা সহজও মানুষ হয়! প্রার্থনা করি, ঈশ্বর স্যারকে ভাল রাখুন।)
(চুয়েটের সিএসই জিরো টু (‘০২) ব্যাচের দোস্তো আর দোস্তাইনরা, তোরা কেউ কি বলতে পারবি, আমি কোন স্যারের কথা বলতেসি?)
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *