আসুন, একজন মৃৎশিল্পীর কাছ থেকে শিখি। কত ধরনের কষ্ট করে, সময় ও ধৈর্য খরচ করে, যত্ন নিয়ে কাদামাটি তৈরি করে তা চাকায় বসান হাতের নিপুণ কৌশলে। ধীরে ধীরে ওটি হয়ে ওঠে নকশাখচিত ফুলের টব। মাঝে মাঝে টবটি শিল্পীর মনের মতো হয় না। তখন তা ভেঙে ফেলে আবার নতুন করে শুরু করতে হয়। বড়োই সাধনার কাজ।
জীবনটাও এমন। বাধাবিপত্তি আসে, ঝড় ওঠে। সবকিছুই এলোমেলো হয়ে যায় কখনো কখনো। আমাদের সিদ্ধান্ত নিতে ভুল হয়, সেই ভুলের চরম মাশুল দিতে হয়। পুরো পৃথিবীই যেন নড়বড়ে হয়ে যায় যখন মাথার উপর আকাশ ভেঙে পড়ে আর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বার বার মনে হয়, আর পারছি না, এবার ছেড়ে দিই।
তবু যেন মনে রাখি, এসবের কোনোকিছুই স্থায়ী নয়। জীবন থেমে থাকে না, কখনোবা কিছু সময়ের জন্য থমকে যায়। সবচাইতে বাজে অভিজ্ঞতা, সবচাইতে কঠিন সময় থেকেই সবচাইতে সুন্দর মুহূর্তের সৃষ্টি। দুঃখ পেলেই কেবল মানুষ চেনা যায়। সব একদিন ঠিক হয়ে যায় যদি নিজে ঠিক থাকা যায়।
ভাঙা টবের পাঠ
লেখাটি শেয়ার করুন