গল্প ও গদ্য

জয়ের উপরে

সব ঝগড়াই মানুষের মাঝে দূরত্বের সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে। কে ভুল আর কে ঠিক, তা নিয়ে কথা কাটাকাটি করা কঠিন বা অভিনব কিছু নয়; সবাই তা করতে পারে। গায়ের জোরে, খুঁটির জোরে, বুদ্ধির জোরে কোনও ঝগড়ায় বা তর্কে শেষমেশ জেতা গেলেও পারস্পরিক দূরত্ব কমতে আমি তেমন একটা দেখিনি।

সবচাইতে ভালো হয় ঝগড়া এড়িয়ে অন্য কাজে মন দিলে কিংবা হাসিমুখে ক্ষমা চেয়ে নিলে। নিজের অবস্থান সঠিক প্রমাণ করে জিতে যাবার চাইতে অন্যের অবস্থানকে সম্মান দেখিয়ে হেরে যাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। অহেতুক দ্বন্দ্বের উদ্‌ভবে শুরুতেই ক্ষমা চাইতে জানলে সময় বাঁচে, মনের শক্তি বাড়ে, সংঘাত কমে।

জয়ের চাইতে ভালো সম্পর্ক কিংবা ভালো সম্পর্কহীনতা জরুরি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *