চলছি দেখে তফাৎ রেখে, হরেক রঙের, হাজার ঢঙের মেলা সঙের। ফানুস-হৃদয়, ওড়ায় ওড়ে হাওয়ার তোড়ে। অবাক চোখে সবাক ছবি-- ভালোবাসাও ভিন্ন হয়, মানুষ বুঝে কথা কয়! বুঝতে কঠিন…
কোনো একদিন, এক প্রহরে, জানবে না কেউ হচ্ছেটা কী। এমন আমি থাকবো নাকো, হয়ে যাবো অন্য আমি, তেমন যেমন নইকো এখন, যেমন তুমি চেয়েছিলে, হইনি বলে অভিমানে কিংবা…
এখনো কি আমায় ভাবো আগের মতো? সেই সময়ের সময়গুলো আসে ফিরে আর কখনো? অবচেতনে, নিভৃত কোণে, দেয় কি উঁকি বিকেলগুলো? দেবপাহাড়ের প্রহরগুলোয় আর হাঁট না? সাউথ পার্কের বিকেলটা…