আচ্ছা, ধরো, কখনো এমন যদি হয়, তোমার সাথে আমার আর কোনোদিনও দেখা হবে না, কথাও হবে না!
সেদিন তোমার জীবনে নতুন কেউ আসবে, নতুন স্মৃতি তৈরি হবে, তাই না?
নতুন স্মৃতির চাপে তলানিতে পড়ে যাব আমি ও আমার সব স্মৃতি, তাই না?
আমিও ভুলে যাব, তুমিও ভুলে যাবে। এমনভাবে দিন কাটবে যেন তোমাকে আমি এবং আমাকে তুমি, আমরা কেউ কাউকে চিনি না।
আমরা আজ একসাথে আছি, এই আমরাই একদিন আলাদা থাকব... এতটাই আলাদা হয়ে থাকব যেন আমাদের দু-জনের কখনও দেখাই হয়নি।
তবু স্মৃতিতে সবই টিকে থাকবে, স্মৃতি থেকে হারিয়ে যাবে না কিছুই। মানুষ মূলত স্মৃতিজীবী প্রাণী।
স্মৃতিজীবী
লেখাটি শেয়ার করুন