সেদিন স্বপ্নে দেখলাম, স্বর্গে গিয়েছি। স্বর্গের দরোজা ছিল বন্ধ। বাইরে দাঁড়িয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম: ভেতরে তোমরা কারা? হিন্দু?
উত্তর এল: না।
: তবে মুসলমান?
: না।
: তবে বৌদ্ধ?
: না।
: তবে খ্রিস্টান?
: না।
: তবে ইহুদি?
: না।
: তবে শিখ?
: না।
: তবে জৈন?
: না।
অধৈর্য স্বরে জানতে চাইলাম: তাহলে তোমরা কারা?
উত্তর পেলাম: আমরা মানুষ।
কিছুই বুঝলাম না। তবে কি স্বর্গে যেতে চাইলে মানুষ হতে হয়? না কি স্বর্গে যাবার পর সবাই মানুষ হয়ে যায়?
স্বর্গের নাগরিকত্ব
লেখাটি শেয়ার করুন