ধরা যাক, একটা গলফ টুর্নামেন্ট হচ্ছে। আপনি বলে হিট করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে বলটা আধইঞ্চি সরে গেল। এক আপনি বাদে কেউই খেয়াল করল না এই 'সামান্য' ব্যাপারটা।
তখন আপনি কী করবেন? বলে হিট করবেন চুপচাপ? না কি লক্ষ টাকার মায়া ছেড়ে দিয়ে একটা পেনাল্টি স্ট্রোক নিজেই যোগ করে দেবেন আপনার স্কোরে?
ঠিক এই জায়গায় এসে মানুষ খুব একটা সৎ থাকতে পারে না। যে ভুল বা অন্যায় আর কেউই দেখছে না, তা থেকেও নীরবে সুবিধা গ্রহণ করেন না যে ব্যক্তি, তিনিই প্রকৃত সৎ মানুষ। বিচারের সততার চাইতে বিবেকের সততা অনেক বড়ো।
যে জয়ের পেছনে শতভাগ সততা নেই, তা মূলত গ্লানি। এই অর্থে, আমরা প্রায় সবাই-ই জয়ের মুখোশে আসলে গ্লানি উপভোগ করে চলেছি।
সততার আধইঞ্চি
লেখাটি শেয়ার করুন