১. আপনি এত প্রেম প্রেম ভাবনা পান কোথা থেকে? প্রেম ছাড়া কি পৃথিবীতে আর কিছু নাই?
২. এসব পারসোনাল কথা কেউ স্ট্যাটাসে লেখে? ছিঃ!
৩. স্যার, আপনি লাইভে এসে "যৌবন আমার লাল টুমেটু" গানটা খালিগলায় গেয়ে শোনান, প্লিজ!
৪. এহ্, ব্যাটায় ভাবছে, বিসিএস ক্যাডার হইছে বইলা প্রেমের গল্পও লিখতে পারবে! উহহ্, এত্তুই সোজা!
৫. আমি বুঝি না, এই যে আপনি এখানে-সেখানে ঘুরে বেড়ান, দেশ ও দশের জন্য আপনার তো চিন্তা করার সময়ই নেই! দেশ ও দশের জন্য টেনশন না করেও আজও কীভাবে বেঁচে আছেন?
৬. তোর কথা শুনে আমি ক্লাস ফাইভে দু-দুবার করে ফেইল করেছি। এই নে শালা, তোকে আনফলো দিলাম। এবার দ্যাখ্ মজা!
৭. করোনায় তো বসে বসে বেতন পান; আমাদের জ্বালার আপনি কী বুঝবেন?
৮. জয় গুরু!...কী লিখেছেন দাদা! প্রণাম, দাদা!...আপনাকেও প্রণাম, আপনার দাদাকেও প্রণাম, তার দাদাকেও প্রণাম...। (টু বি কনটিনিউড...)
৯. আপনার "তিনদিনে প্রিলি পাশ" লেখার লিংকটা আমাকে একটু দেবেন?
১০. ভাইয়া, তুমি এত্ত কিউট করে লিখো, ছেলে হয়েও আমি তোমার প্রেমে পড়ে যাই!
১১. যা ইচ্ছা, তা-ই লিখে নাম দেয় শায়েরি! এহ্...হে...আসছে আমার গুলজার!
১২. হুজুর, খালি ঘুম পায়; একটু পানিপড়া পাঠায়ে দিয়েন, প্লিজ!
১৩. এত রাত জেগে কী করেন? আপনার কাজ নাই? ঘুমান, মিয়া!
১৪. এসব ফালতু স্ট্যাটাস পড়তে এখানে আসিনি, বুঝলেন? পারলে ভালো কিছু লেখেন।
১৫. বিজ্ঞাপন! বিজ্ঞাপন! বিজ্ঞাপন! যশোরের খাঁটি কাঁঠালের গুড় কিনতে মিসড-কল দিন...এই নম্বরে...৪২০ ৮৪০ ৪২০...
১৬. লতা মঙ্গেশকরের মৃত্যুতে স্ট্যাটাস দেবার কী আছে? আমি ওঁর চেয়েও ভালো গায়িকা চিনি। আমাদের গলির বিলকিস বেগমও তো লতার চাইতে ভালো গান করে! অন্য কারও মৃত্যুতে তো আপনি চুপ থাকেন ঠিকই। ভাল্লাগেনা! যত্তসব আলগা পিরিতি!
১৭. দাদা, আপনাকে অনেক ভালোবাসি। আমাকে এখন চাকরি পাবার বুদ্ধি দ্যান!
১৮. আপনি তো সেই লেভেলের ছ্যাঁকাখোর!
১৯. আপনি প্রেম-ভালোবাসা নিয়ে পোস্ট না করে সোনামণিদের বিসিএস/পড়াশোনা নিয়ে পোস্ট করুন।
২০. আমি দাঁত দিয়ে পায়ের নখ কাটি। এক ভাইয়ার কাছে শুনেছি, দাঁত দিয়ে পায়ের নখ কাটলে নাকি বিসিএস ভাইভা বোর্ড থেকে বাদ দিয়ে দেয়। আচ্ছা, আমি কি তবে ভাইভা বোর্ডে থাকার সময়টাতে পায়ের নখ কাটা বন্ধ রাখব? প্লিজ, একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন।
২১. আপনি নিঃসন্দেহে মেধাবী, কিন্তু জ্ঞানী নন। জ্ঞানের পথে আসুন...
২২. এই যে এত প্রেম-ভালোবাসা নিয়ে থাকেন, আপনার বউ আপনাকে কিছু বলে না? আপনার বউ কি এসব দেখে না?
২৩. আপনি নিজেকে কী ভাবেন? অনেক বড়ো লেখক?
২৪. নিজের পোস্টে নিজে কমেন্ট করেন কেন?
২৫. আপনি তো এমন কেউ না যে, আপনি যা বলবেন তা-ই মেনে নিবো!
২৬. আপনি প্রতিদিন পোস্ট করার সময় পান কীভাবে?
২৭. আমার বয়স ৬২। সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা বাড়ানোর বিষয়ে আপনার অবস্থান জানতে চাই।
২৮. ঘরে বউ থাকা সত্ত্বেও এক্সের দিকে তাকিয়ে থেকে কী লাভ?
২৯. পুরোনো জীবনে বসে না থেকে নতুন জীবন নিয়ে ভাবুন, বউকে সময় দিন।
৩০. আপনি দিন দিন অহংকারী হয়ে যাচ্ছেন! অহংকার কমান। মনে রাখবেন, অহংকার পতনের মূল!
৩১. আপনি কি বিয়ে করেছেন? আপনার বউয়ের প্রাক্তনের সঙ্গে কাপল ছবি দেখান। এক্ষুনি দেখান!
৩২. এত রাতে যে জেগে থাকেন, বাসায় কিছু বলে না? ভাবির সঙ্গে ঝগড়া হয়েছে?
৩৩. আপনার পেইজ ফলো না করলে কী হবে? ব্লক করে দেবার ভয় দেখান কেন?
৩৪. বিসিএস ক্যাডার কি আপনি একাই? আপনার আগে আর কেউ বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয় নাই?
৩৫. আমরা আছি বলেই তো আপনার এত ফলোয়ার। এত বড়ো বড়ো কথা বলেন কেন?
৩৬. সমুদ্রতীরের এই ছবিটি কি বান্দরবানে তোলা? আপনাকে বান্দরবানে কেন পাঠাল, সেটা কি আমরা বুঝি না ভেবেছেন?
৩৭. আপনাকে মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দেন না কেন? আপনাকে মেসেজ দিয়েছি, দ্রুত চেক করুন!
৩৭. আপনার গল্পে আপনি সবসময় নারীচরিত্র নিয়ে লেখেন কেন? পুরুষদের নিয়ে কিছু লিখতে পারেন না?
৩৮. দাদা, আপনার ফোন নম্বরটা দেন, একটু কথা ছিল।
৩৯. শালা, আইছে মোটিভেশনাল স্পিকার! এইসব না বলে দেশের অবস্থা নিয়ে বলতে পারেন না?
৪০. করোনায় মানুষ খেতে পারছে না, আর আপনি বসে বসে জ্ঞান দেন!
যত্তসব ফালতু!
৪১. এইসব নিম্নমানের লেখা আপনার সাথে যায় না। একজন বিসিএস ক্যাডার হয়ে এইসব লেখেন কীভাবে?
৪২. আপনি এত বড়ো লেখা লেখেন কেন? ছোটো করে লিখবেন। যান, না পড়েই লাইক দিলাম!
৪৩. ইহা একটি উস্কানিমূলক পোস্ট!/ ইহা একটি বালের কথা!
৪৪. আপনাকে নিশ্চয়ই ভূতে ধরেছে! আপনার বউয়ের সত্যিই অনেক ধৈর্য!
৪৫. এরকম সস্তা লেখা লেখেন কেন? লজ্জা করে না আপনার!?
৪৬. আপনার আইডি কি হ্যাক হয়েছে?
৪৭. আপনার কাছ থেকে এখন আর ভালো পোস্ট আশা করা যায় না। ইদানীং সবই আজেবাজে লেখা লেখেন!
৪৮. আপনার আবার কী হলো? আপনার পোস্টগুলি কেন যে আমার টাইমলাইনে চলে আসে, বুঝি না!
৪৯. আপনার কোনও কাজকাম নাই, তাই সারাদিন ফেইসবুকে থাকেন! সরকার আপনাকে কি এই কারণেই বেতন দিয়ে রেখেছে?
৫০. এরকম পোস্ট কেন? কিছু খাইসেন নাকি?
৫১. আপনিই কি দুনিয়ার একমাত্র মোটিভেশনাল স্পিকার?
৫২. ইদানীং দেখছি আপনার তেল খুব বেড়েছে! সাবধান হয়ে যান!
৫৩. আপনার বোঝা উচিত, আপনি অনেকের আইডল! এসব ডাবল মিনিংওয়ালা রুচিহীন পোস্টগুলো কেন যে করতে হয় আপনাকে!
৫৪. এই শালার এই পোস্ট থেকে ভালো কিছু নেবার আছে বলে মনে করছি না! যত্তসব ফালতু পোস্ট!
৫৫. ...তবে আপনার ভালো কাজগুলার জন্য অবশ্যই সম্মান জানাই। তাই বলে এসব পোস্ট আপনার সাথে ঠিক মানায় না!
৫৬. মোটিভেশন ব্যাবসা ছেড়ে দিয়ে দাদা এখন হতাশায় নিমজ্জিত পোলাপানকে বিনোদন দেওয়া শুরু করেছে। এটাও খারাপ না!
৫৭. ইদানীং আপনার জীবনকাহিনি শোনাচ্ছেন? দুনিয়ার সব কষ্টের কাহিনিই যেন আপনার সাথে ঘটেছে! আপনিই মনে হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী! নিজেকে কী ভাবেন আপনি?
৫৮. ভাইয়া আপনার পোস্টগুলো আর ভালো লাগছে না। অনেক ভালোবাসি, ভাইয়া।
৫৯. প্রাক্তনকে কি খুব মিস করছ নাকি, দাদা?
৬০. নিজের চরকায় তৈল দিন, আর অতিরিক্ত ভালোবাসায় অবহেলা ছাড়া আর কিছু নেই, তার চেয়ে বরং কিছু কাজ করা শ্রেয়।
৬১. (প্রিয় পাঠক, আপনিও একটা লিখুন!)
ম্যা ও ব্যা-সমগ্র
লেখাটি শেয়ার করুন