: ভালোবাসা সম্পর্কে যে দুই-একটা কথা আমি জানি, তার কোনোটাই সুখকর কিছু নয়। ভালোবাসা মানেই দুঃখ, অতৃপ্তি, যন্ত্রণা। দুই জন মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি হওয়ার অর্থই হলো, ওরা খুব শিগ্গিরই এই অনুভূতির জন্য চরম মূল্য দিতে যাচ্ছে! এতকিছুর পরও ভালোবাসার সত্যিই কি কোনও প্রয়োজন আছে? কী দরকার যেচে যেচে জীবনে কষ্ট আনার?
: বরং এসো, এভাবে ভাবি... ভালোবাসা তো শুধুই একটা অভিজ্ঞতা, যার মধ্য দিয়ে যাবার মানে, এমন কিছু-একটা তুমি অনুভব করছ, যা তুমি যাকে ভালোবাসো, সে-ও অনুভব করছে কি করছে না, তা বিবেচনায় না নিয়েই তুমি অনুভব করছ এবং এই অনুভব করাটা তোমাকে ভালো রাখছে, তোমার আত্মার মধ্যে একধরনের শান্তি টের পাচ্ছ। ভালোবাসছ তুমি, অনুভব করছ তুমি, তাই তা থেকে যে ভালোলাগা, সেটাও একান্ত তোমার। এর জন্য চরম মূল্য তখনই দিতে হয়, যখন তুমি একসময় প্রত্যাশার ভারে নুয়ে পড়ো।
প্রত্যাশার ভার
লেখাটি শেয়ার করুন