বাংলা কবিতা

নিখোঁজ বিজ্ঞপ্তি



বৃষ্টিতে ভিজবি? জ্বর আসাবি?

কেন জানি মনে হচ্ছে, আজ আমাদের শেষ দেখা।
যদি এটাই আমাদের শেষ দেখা হয়,
তবে তোর স্বপ্নে কি আর কখনও ডাকবি না?

আমার কাছাকাছি এসে বোস একটু...
আরও কত কথা বাকি ছিল তোকে বলার!

ভুলে আমি যাইনি রে তোকে;
শুধু বুঝতে পারছিলাম, তুই আমার ওপর বিরক্ত।
অহেতুক বিরক্তির উদ্রেক ঘটিয়ে,
জোর করে জীবনে রেখে দিতে চাওয়ার
সেই মানুষটা যে আমি নই রে!

তুই চলে যেতে না বললে আমি তোর সাথে থেকে যেতাম;
অবশ্য, যেতে কেই-বা কবে বলেছে?
তোর উদাসীনতা বুঝিয়ে দেয়, এবার যেতে হবে।

সত্যি বলতে, তোকে ছেড়ে যেতে মন চায় না আমার।
জানি, পুরোটা মিলে তোর মনের মতো কখনও হতে পারিনি আমি;
তবু…খুব কি অযোগ্য ছিলাম?
রেখে দেওয়া যায় না বুঝি আর, তাই না রে?
আর কিছুক্ষণ আমায় নিয়ে থেকে যেতে হবেই,
এমনটা বলছি না; আমি নিজে থেকেই চলে যাচ্ছি।

শোনো! তোমাকে আজ খুব দারুণ লাগছে!
এ কী! তুমি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে আজও আমাকেই খুঁজে বেড়াচ্ছ!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *