গল্প ও গদ্য

নিকটবর্তী ব্যবধান



আমায় মনে রেখেছিস তুই?

অহেতুক আবেগকে প্রশ্রয় দেবার মতো মানুষ তো তুই নোস! তাহলে কী করে মনে রাখলি তুই আজও আমায়!

চলে যেতে আর দিলি কই? আমাকে যেতে না দিয়ে, নিজেই আমাকে ছেড়ে একা যাবি...একথাও ভেবেছিস হয়তো!
এর চেয়ে বড়ো শাস্তি আর হতে পারত না যে!

তোর না থাকা আমাকে বড্ড ভোগায় রে! পারবি না একটু কষ্ট করে আমাকে তোর কাছে রেখে দিতে? জীবনে কিছু মানুষ তো শুধু থেকে যাবার জন্য হলেও আসে রে, বুদ্ধু!

খুব বেশি কিছু চেয়েছি কি, বল! আজ তোকে এক বার ‘তুমি’ বলে নিজের কাছে রেখে দিতে চাইলে প্রকৃতির কী এমন অনিয়ম হয়ে যাবে?

তীব্র এই আলোটা কোথা থেকে আসছে বল তো…আমার চোখে!
অসহ্য এ আলোয় যদি আমার দৃষ্টি চলে যায়, তোমাকে হয়তো খুঁজতে কেউ আসবে না আর।
তুমি নাহয় আমাকে শেষপর্যন্ত তোমার হৃদয়ের শূন্যতায় রেখে দিয়ো।

তোমাকে ছাড়াই যদি বেঁচে থাকা যেত, তাহলে মনের খুব গভীরে-থাকা দামি অনুভূতিগুলোর যন্ত্রণায় মৃত্যু ঘটত! একান্ত ‘তুমি’-টাকে নিয়েই তো আমি বেঁচে থাকি—যে বার বার ফিরিয়ে দিয়েও আবার আমায় বুকে টেনে নিতে রাজি।

জানো! আজ তোমাকে স্বপ্নে দেখেছি; কেমন জানি অন্যরকম লাগছিল তোমায়।
মনটা খুব অস্থির লাগছে! তোমাকে আজ দেখতে আসব…
দরজার ও-পার থেকে আমার রক্তাক্ত শরীর দেখে দূরে সরে যেয়ো না যেন!
তোমাকে যে আমি ভীষণ ভালোবেসেছি!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *