তুমি জানো, কী যে আমি চাই!
নাই কি তা তোমার নাগালে?
কেন তবে হাত রেখে গালে
রহ চুপে...মুখে কথা নাই?
যত বলি, আছে আছে আছে,
নাই নাই বলে এই আঁখিদুটি;
বলো না কিছুই কভু মুখ ফুটি,
ভয় পাও, ব্যথা পাই পাছে?
ওই ভয়েই বেঁধেছ আমারে;
ভয় পাও, তাই অনুমানি,
ভালোবাসো মৌন মাঝারে৷
তবু মুখে নাই কেন বাণী?
বুঝি শুধু রয়েছে মমতা;
নাই প্রেম, তাই নীরবতা!
নাই প্রেম
লেখাটি শেয়ার করুন