অ্যাকাডেমিক

ইংরেজির মজা (২)



আরও কিছু মজার বাক্য নিয়ে বলছি:

তিন।
১) নিচের বাক্যটি দেখা যাক:
Will, will Will will Will Will's will?

এর অর্থ ভেঙে ভেঙে লিখলে হয়:
Will (উইল নামের কোনো ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে), will (ভবিষ্যৎ কালের জন্য helping বা auxiliary verb) Will (উইল নামের দ্বিতীয় একজন ব্যক্তি) will (bequeath বা উইল করে কাউকে ধনসম্পত্তি ইত্যাদি দান করে দেওয়া) [to] Will (উইল নামের তৃতীয় আরেকজন ব্যক্তি) Will's (উইল নামের দ্বিতীয় ব্যক্তিটির) will (উইল নামের দ্বিতীয় ব্যক্তির ধনসম্পত্তির দলিল)?

ব্যস্ পরিপূর্ণ অর্থ এসে গেল!

(আচ্ছা) উইল (১), উইল (২) কি তার সব সম্পত্তির দলিল উইলের (৩) নামে লিখে দেবে?

২) James while John had had had had had had had had had had had a better effect on the teacher.

উপরের বাক্যটি দেখতে গোলমেলে লাগছে? একটা গল্প দিয়ে বোঝা যাক:

জেমস আর জন দুই জন ছাত্র। কোনো একটা ক্লাস টেস্টে ওদের ইংরেজির শিক্ষক এমন একজন ব্যক্তির সম্পর্কে লিখতে বললেন, অতীতের কোনো এক সময়ে যাঁর ঠান্ডা লেগেছিল। জন লিখল, The man had a cold. দেখে শিক্ষক বললেন, “না, ঠিক হয়নি।” ওদিকে জেমস লিখল, The man had had a cold. শিক্ষক বললেন, “হ্যাঁ, এবার ঠিক আছে।” (উত্তরটা তিনি past perfect tense-এ চাইছিলেন, ওই ব্যক্তির (অতীতে‌) ঠান্ডা লেগে তা আবার (অতীতেই) সেরেও গেছে।) জেমসের উত্তর সঠিক হয়েছিল বলে, শিক্ষক সেটিকে (‘had had’-কে) ভালোভাবে গ্রহণ করেছিলেন। (it had had a better effect on the teacher. অর্থাৎ, শিক্ষকের মনে জেমসের উত্তর সম্পর্কে যে ভালো অনুভূতির জন্ম হয়েছিল, তার প্রভাব অতীতে সৃষ্ট এবং অতীতেই শেষ।) এখন শুরুর বাক্যটিকে এভাবে লিখি:

James, while John had had ‘had’, had had ‘had had’; ‘had had’ had had a better effect on the teacher.

বোঝার সুবিধার্থে আরেকটু সহজ করে লিখছি:
James, [while John had written (=had) ‘had’,] had written (=had) ‘had had’; ‘had had’ had left (=had) a better effect on the teacher.

এই বাক্যে শিক্ষক জেমসের উপর সন্তুষ্ট। বিরামচিহ্ন ও উদ্ধরণচিহ্ন একটু এদিক-ওদিক করে দিলে গল্পটা উলটে যাবে এবং শিক্ষক জনের উপর সন্তুষ্ট, এমনটা বোঝাবে:

James, while John had had ‘had had’, had had ‘had’; ‘had had’ had had a better effect on the teacher.

ভেঙে বললে:
James, [while John had written (=had) ‘had had’,] had written (=had) ‘had’; ‘had had’ had left (=had) a better effect on the teacher.

৩) আরেকটা বাক্য দেখি: All the faith he had had had had no effect on the outcome of his life.

বাক্যটিকে একটু অন্যভাবে লিখলে অর্থ বুঝতে আর কোনো অসুবিধে হয় না: All the faith he (once) had held (=had) had rendered (=had) no effect on the outcome of his life. (একসময় যা যা বিশ্বাস তিনি হৃদয়ে ধারণ করেছিলেন, সেগুলির কোনো ধরনের প্রভাব তাঁর জীবনে দেখা যায়নি।)

চার। বাক্যটি খেয়াল করি: Rose rose to put rose roes on her rows of roses.
একটু সাজিয়ে লিখি:
(A woman named) Rose rose (got up, past tense of ‘rise’) to put rose roes (rose-coluored fish-eggs) on her rows (lines) of roses. (রোজ নামের একজন ভদ্রমহিলা তাঁর (বাগানের) গোলাপের সারিগুলিতে গোলাপি রঙের মাছের ডিম ছেটাতে (ছিটিয়ে দিতে) উঠে দাঁড়ালেন।)

(গোলাপে মাছের ডিম ছেটানোর কী আছে আমি সত্যিই জানি না!)

পাঁচ।
১) If it is it, it is it; if it is it is it, it is.

উপরের বাক্যটি ভেঙে ভেঙে লিখলে দাঁড়ায়:
If it (A) is it (B), (then) it (B) is it (C); (and) if it (the previous statement/idea) is (valid/correct, that is, “if A is B, then B is C” is correct/valid) (then) it (A) is it (C), it is (“A is C” is also correct/valid).

বাংলায় লিখি:
A যদি B হয়, তাহলে B হলো C (If it is it, it is it); এই বিবৃতি যদি সত্য হয় (if it is), তাহলে A হচ্ছে C (it is it), এটাও সত্য (it is)।

২) একই ধরনের tricky আরেকটা বাক্যকে ভেঙে দেখি:
That that is is that that is not is not is that it it is.

উপরের বাক্যে প্রয়োজনীয় কিছু বিরামচিহ্ন বসাই:
That that is, is. That that is not, is not. Is that it? It is.

এখন ভেঙে লিখি: [The fact] that that (A) is (true), is (valid). That that (A) is not (true), is not (valid). Is that (the combination of the first two statements) it (true)? (Yes,) it is (true).

A যে সত্য, তা প্রমাণিত। A যে সত্য নয়, তা প্রমাণিত নয়। এই দুইটি বাক্যকে একসাথে বিবেচনা করলে যে-বিবৃতি দাঁড়ায়, তা কি সত্য? হ্যাঁ, তা সত্য।

৩) আরেকটা উদাহরণ দেখি:
That that exists exists in that that that that exists exists in.

বাক্যটা একটু সহজ করে লিখি:
[The fact] that ‘that thing’ exists occurs/happens (=exists) in a situation (=that) which (=that) that (the previous) that (statement of existing) exists [also] occurs (=exists) in.

আরও ভাঙলে…
[The fact] that A (that) exists occurs/happens (=exists) in a situation (=that) which (=that) that statement (that) about the existence of A (that) (the previous statement of existing) exists [also] occurs/happens (=exists) in (a situation).

অর্থ: A-এর অস্তিত্ব আছে, এই ব্যাপারটা সেই পরিস্থিতিতেই ঘটে, যখন—“A-এর অস্তিত্ব আছে”, এই বিবৃতিটা খাটে বা টেকে—ঠিক এমন কোনো পরিস্থিতিতে বা শর্তে সেটা ঘটে।

ছয়। আসুন, নিচের বাক্যের অর্থ কী, তা বোঝার চেষ্টা করি:
Wouldn't the sentence “I want to put a hyphen between the words Fish and And and And and Chips in my Fish And Chips sign” have been clearer if quotation marks had been placed before Fish, and between Fish and and, and and and And, and And and and, and and and And, and And and and, and and and Chips, as well as after Chips?

প্রথম কথা হলো, বাক্যটি পুরোপুরি শুদ্ধ। কীভাবে শুদ্ধ? দেখা যাক।

“আমার (রেস্টুরেন্টের) Fish And Chips সাইনটিতে আমি Fish ও (and) And শব্দের মাঝে এবং (and) And ও (and) Chips শব্দের মাঝে একটি করে হাইফেন বসাতে চাই।”—বাক্যটি কি আরেকটু স্পষ্ট হতো না যদি, Fish শব্দের আগে একটা এবং Fish ও and শব্দের মাঝে একটা এবং and ও And শব্দের মাঝে একটা এবং And ও and শব্দের মাঝে একটা এবং and ও And শব্দের মাঝে একটা এবং And ও and শব্দের মাঝে একটা এবং and ও Chips শব্দের মাঝে একটা, সেইসাথে Chips-এর পর একটা করে উদ্ধৃতিচিহ্ন বসাতাম?

অর্থাৎ, বক্তার অভিপ্রায় অনুযায়ী “I want to put a hyphen between the words Fish and And and And and Chips” বাক্যটি হবে: I want to put a hyphen between the words ‘Fish’ and ‘And’ and ‘And’ and ‘Chips’. (এবং তিনি চান, সাইনটিতে এটা লেখা থাকুক: Fish-And-Chips)

সাত। He eats shoots and leaves.
উপরের বাক্যটি দেখলে মনে হবে, সে গাছের অঙ্কুর আর পাতা খায়।

বিরামচিহ্ন ঠিকভাবে বসালে অর্থটা ঠিকভাবে বোঝা যায়: He eats, shoots and leaves. (সে খাওয়াদাওয়া করে, গুলি ছোড়ে এবং চলে যায়।)

[ইংরেজিতে বিরামচিহ্নের ব্যবহার শেখার জন্য Lynne Truss-এর লেখা ‘Eats, Shoots & Leaves’ বইটা বেশ ভালো। বাংলায় বিরামচিহ্নের ব্যবহার শেখার জন্য সুভাষ ভট্টাচার্যের লেখা ‘তিষ্ঠ ক্ষণকাল’ বইটা বেশ ভালো।]

আট। Read rhymes with lead, and read rhymes with lead, but read and lead don’t rhyme, and neither do read and lead.

উপরের বাক্যটির মূল খেলাটি হচ্ছে উচ্চারণে। অর্থ আর গ্রামাটিক্যাল ফর্ম বিবেচনায় বাক্যটির অর্থ এমন: রিড (present form of ‘read’) ছন্দ মেলায় লিড (present form of ‘lead’)-এর সাথে, এবং রেড (past form of ‘read’) ছন্দ মেলায় লেড (lead অর্থ সীসা)-এর সাথে, কিন্তু রেড আর লিড (lead মানে নেতৃত্ব দেওয়া)-এ ছন্দ মেলে না, আবার রিড আর লেড-এও ছন্দ মেলে না।

নয়।
১) Time flies like an arrow; fruit flies like bananas.

এর অর্থ মনে হতে পারে এরকম: সময় তীরের মতন ছোটে; ফল কলার মতন ছোটে।
কিন্তু ব্যাপারটি তা নয়। ‘fruit fly’ হচ্ছে ‘ফলের মাছি’। তাহলে অর্থটা দাঁড়ায়: সময় তীরের মতন ছোটে; ফলের মাছি কলা পছন্দ করে।

২) আরেকটা দেখি। The old man the boat. দেখলে মনে হয়, এর আবার অর্থ হয় নাকি! দেখা যাক।

verb অর্থে man মানে পরিচালনা করা। তাহলে কী দাঁড়াল? বৃদ্ধরা (The old or The elderly people) নৌকাটিকে পরিচালনা করেন।

৩) মজার একটা উদাহরণ ভাঙছি: The rat the cat the dog chased killed ate the malt.

১ম কাজ: The rat ate the malt.
২য় কাজ: The cat killed the rat.
৩য় কাজ: The dog chased the cat.

এখন বাক্যটিকে এভাবে দেখি: The rat that the cat that the dog chased (the cat) [3rd action], (the cat) killed (the rat) [2nd action], (the rat) ate the malt [1st action].

অর্থ: কুকুরটি সেই বেড়ালটিকে তাড়া করেছিল, যে-বেড়াল সেই ইঁদুরটিকে মেরে ফেলেছিল, যে-ইঁদুর বার্লির মণ্ডটি খেয়ে ফেলেছিল।

আবারও ফিরব আরও কিছু মজার উদাহরণ নিয়ে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *