তোমায় নিয়ে কাব্য লিখেছি, শ-খানেক পৃষ্ঠা। কুচিকুচি করে ছিঁড়ে-ফেলা সেই পৃষ্ঠাগুলোর আর্তনাদ কি তুমি শুনতে পাও না?
যে-অক্ষরের তোমার প্রতি অগাধ আস্থা...তার সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ কোরো না। যে-চোখদুটো সারাক্ষণ ভেজা, সেই অশ্রু তবু সহজলভ্য নয়।
এ মৃতের শরীরে বৃষ্টি নামে রোজ, কখনও শুষ্ক থাকে না। যে জলের ফোঁটা আমাকে তোমার গভীরে টানে, সেই আবেগকে আমি নিয়ন্ত্রণ করি না।
অসহ্য যন্ত্রণা হয় বুকের ভেতরটা জুড়ে—তুমি রাখবে এমন কিছু, যা আমার নেই? আমি তোমাকে ভালোবাসি, তুমি সয়ে নেবে আমার চোখ, ঠোঁট, ব্যথা, অপারগতা? পারবে তুমি? পারবে তো?
মৃতের বৃষ্টি
লেখাটি শেয়ার করুন