সারারাত তুমি এলে, জ্বরের মতো করে।
জ্বর এক-শো তিন, সামান্যই—
তোমার ফেরার কাছে।
সারারাত তুমি এলে, স্মৃতির মতো করে—
এত তীব্রভাবে ভালোবাসোনি তো আগে।
থেকে থেকে মৃদু কাঁপন বাড়ল শরীরে,
তুমি এলে ব্যথার মতো করে।
সারারাত তুমি আমার পুরো শরীরজুড়ে থাকলে—
যে-থাকা কেবলই শূন্যতার মতন,
নিঃশ্বাসের মতন।
সারারাত তুমি এলে ঝড়ের মতো করে,
নিভু আলো হয়ে—
সেই স্পর্শে কেবলই বিশ্বস্ততা লুকিয়ে আছে।
ব্যথার মতো করে
লেখাটি শেয়ার করুন