এবং খুব সম্ভবত,
মানুষকে যা সুন্দর করে রাখে,
তা চেহারা নয়, অবয়বও নয়,
কিংবা তার অর্জন বা ব্যর্থতাও নয়।
বরং ভালোবাসা দিয়ে, সাহস দিয়ে,
তার সঙ্গে কিছু স্পর্ধা নিয়ে
যদি সে বিশ্বাস করতে শেখে,
চারপাশে আঁধার যতই হোক,
সামনে এগোলেই আলো আছে।
থেমে গেলে কিংবা পেছন ফিরে পালিয়ে গেলে
আঁধারই জেতে।
মৃতরা কখনও দেখে না আঁধার,
ওরা যে কেবল আঁধারেই থাকে!
তাই বাঁচলে পরে আঁধার আসে...
আসেই আসে!
এইসব বোধের নামই সৌন্দর্য।
বোধের সৌন্দর্য
লেখাটি শেয়ার করুন