তাকে দেখতে
রাজপুত্রও লাগত,
নেকড়েও লাগত।
তার দু-চোখে
নেশাও ছিল,
মায়াও ছিল।
আমি যে কী চেয়েছি,
তা ভাবিনি কখনও।
আমি যে কী চাইনি,
তা বুঝিনি তখনও।
আমায় সে তাই
নেশায় ডুবিয়ে,
মায়ায় মজিয়ে,
বীরের বেশে
আস্ত গিলে
বুঝিয়ে দিল,
যে অন্ধ, সে প্রেমিকা কখনও নয়;
যে অন্ধ, সে অন্ধই থাকে কেবল।
নেশা, মায়া ও নেকড়ে
লেখাটি শেয়ার করুন