অনুপ্রেরণামূলক

নিজেই নিজের আলো

ধীরে ধীরে নিজেই নিজের সলতে হয়ে ওঠো; অন্য কাউকে সলতে বানাও যদি, সে যখন-তখন তোমায় নিভিয়ে ফেলবে।
জ্বলতে থাকো ততক্ষণ অবধি, যতক্ষণ না সলতে পুড়ে ছাই হয়ে যায়।
আর‌ও ভালো হয়, যদি সলতের তেলটুকুও খুঁজে নিতে শেখো, যাতে করে যত খুশি এবং যখন খুশি জ্বলতে পারো।
সলতে যদি ফুরোয় কখনও, সেদিন ফুরিয়ো তুমিও অন্ধকারে,
তবু দিয়ো না কাউকে তোমায় ইচ্ছেমতো ফুরিয়ে ফেলার স্বাধীনতাটুক।
ঈশ্বরের আজ্ঞা যদি হয়, সেদিন আবারও জ্বোলো;
এর আগ অবধি যেন সবাই বোঝে, না জ্বললে তুমি, আসে না আলো, চারিদিকে শুধুই আঁধার‌ই থাকে।
নিজেকে চেনাও এমন করে, যাতে তোমায় ঈর্ষায় পুড়ে অভিশাপ দিলেও... উপেক্ষা করা যায় না কিছুতেই।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *