গল্প ও গদ্য

আমি চলে গেলে

এখন নাহয় কথা না বললি,
আমি বিয়ে করে চলে গেলে তখন কাকে কষ্ট দিবি?
তখন খুব খারাপ লাগবে আমার জন্য, দেখিস!
আজকে যেসব টেক্সট, ভয়েসমেসেজ, আমার আহ্লাদ... অহেতুক মনে হয় তোর, সেগুলোই ওইদিন ভীষণ কাঁদাবে।

আমি জানি, তুই কাঁদবি, কিন্তু বাইরে থেকে বোঝাবি যেন কিছুই হয়নি।
তুই কাঁদিস না অন্তত, আমি কষ্ট পাবো তাহলে।
আমি নাহয় ইমোশনাল,
কিন্তু তুই তো বাস্তবতা বুঝিস!

আমি আবেগশূন্য হতে চাই তোর মতন,
তার জন্য হয়তো বিয়েই যথেষ্ট!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *