প্রথম গল্প:
একটা গাছের অনেক উঁচু একটা ডালে একটা পাখি বসে গান গাইছিল। সকালে গান গাইছিল, সারাদিন গান গাইছিল, বিকালেও গান গাইছিলো, সন্ধ্যায়ও গান গাইছিল। তো এক খরগোশ ওই পথ দিয়ে যাচ্ছিল সন্ধ্যাবেলায়। সে পাখিটাকে বলল, আচ্ছা ভাই, তোকে দেখলাম, সকালেও কোনও কাজ না করে বসে আছিস আর গান করছিস, এখনও গান করছিস। তোর কোনও কাজ নেই? সে উত্তর দিল, না রে ভাই, আমার কোনও কাজ নেই। আরও বলল, কাজ করতে আমার ভালো লাগে না, আমার শুধু গান গাইতে ভালো লাগে। খরগোশটা বলল, কিন্তু আমার যে সারাদিন অনেক কাজ করতে হলো। পাখিটি বলল, তুই বোকা, তাই কাজ করছিস। 'তাহলে আমিও কি তোর মতো কাজটাজ না করে বসে থাকব?' 'হ্যাঁ, বসে থাক; কাজ করতে তো আমার বিরক্ত লাগে!' খরগোশ ভাবল, বুদ্ধি তো ভালোই! তখন খরগোশ ওই গাছটার নিচে বসে গান গাইতে লাগল। কিছু সময় পর সে পথ দিয়ে এক শেয়াল যাচ্ছিল। শেয়াল যখন দেখল, খরগোশটা গান গাইছে, তখন সে পেছন থেকে খপ করে ধরে খরগোশটাকে খেয়ে ফেলল!
এই গল্পের লেসনটা কী? এই গল্পের লেসন হলো, যখন আপনি অনেক উঁচু কোনও আসনে বসে আছেন, এতটাই উঁচু যে আপনাকে হাত বাড়িয়ে ধরা যায় না, তখন আপনি কোনও কাজ না করে হাত-পা গুটিয়ে বসে থাকতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই উঁচু আসনে বসার যোগ্যতা অর্জন করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে কঠোর পরিশ্রম করে সেখানে বসার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে।
দ্বিতীয় গল্প:
শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সাইবেরিয়া থেকে একটা পাখি, ধরুন, বাংলাদেশে আসছে উড়ে উড়ে; মানে অতিথি পাখি আর কি! এত বেশি ঠান্ডা ছিল, পথের মাঝখানে পাখিটা ঠান্ডায় জমে বরফ হয়ে টুপ করে নিচে পড়ে গেল। পাখিটার মৃত্যু নিশ্চিত, মারা যাবে বেচারা। ভীষণ কষ্ট পাচ্ছে, ওই সময়ে ওই পথ দিয়ে এক গোরু যাচ্ছিল। গোরু যখন দেখে, একটা বরফখণ্ডের ভেতরে একটা পাখি আটকে আছে, তখন তার মাথায় শয়তানি চাপল। সে ভাবল, একটু মলত্যাগ করে দেখি তো কেমন লাগে। সে ওখানে মলত্যাগ করল, ঠিক বরফটার উপরে। তো গোবরের উষ্ণতায় পাখিটার শরীরের সমস্ত বরফ ঝরে গেল। ঝরে যাবার পর পাখিটা প্রাণে রক্ষা পেল। তখন ওই পাখিটা অনেক খুশি হয়ে গোরুর প্রতি কৃতজ্ঞতাস্বরূপ গান গাইতে শুরু করল। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে এক বেড়াল যাচ্ছিল, খুব দুষ্ট একটা বেড়াল। যখন বেড়াল দেখল, গোবরের মধ্য থেকে একটা শব্দ আসছে, তখন গোবরটাকে সরিয়ে সেখানে সে ছোট্ট একটা পাখি পেল। পাখিটাকে খপ করে ধরে সে খেয়ে ফেলল।
এই গল্পের লেসনগুলো কী কী? প্রথম লেসন; এই যে গরুটা ওই পাখির উপরে মল নিক্ষেপ করলো, গোবর নিক্ষেপ করলো, শিট নিক্ষেপ করলো। গরুটা কিন্তু কাজটা করেছে দুষ্টমি করে। কিন্তু এতে কিন্তু পাখিটার প্রাণ বেঁচে গিয়েছে। অর্থাৎ যারা আমাদের উপর নোংরা নিক্ষেপ করে, ময়লা নিক্ষেপ করে, তাদের সবাই আমার শত্রু নাও হতে পারে। Not everyone who drops shit on you is your enemy! এই যে আমরা যে এখন পড়াশোনা করি না তখন আমাদের স্যাররা, আমাদের বাবা ম্ আমাদের কাছের মানুষগুলো বকাঝকা করে, যখন কোন ভুল করি তখন বকাঝকা করে, তখন তাঁদেরকে শত্রুর মতো মনে হয়। কিন্তু তাঁরা আমাদের শত্রু নাও হতে পারে। সেকেন্ড লেসন; এই যে পাখিটাকে শিট থেকে উদ্ধার করেছিলো কে? বেড়ালটা। ঐ ময়লা থেকে যে উদ্ধার করার জন্য হাত বাড়ালো সে কি পাখিটার বন্ধু ছিল? সে তো পাখিটাকে খেয়ে ফেলেছে, হত্যা করেছে। আমরা যখন কোন একটা বিপদে পড়ি, ঝামেলায় থাকি, তখন বন্ধু বেশে যারা হাত বাড়িয়ে দেয়, তাদের সবাই আমার বন্ধু নাও হতে পারে। Not everyone who gets you out of shits is your friend! অনেক উপকারের মধ্যে ক্ষতি লুকিয়ে থাকে আমরা বুঝতে পারি না। একটা সত্য ঘটনা বলি। আমেরিকায় যখন কৃতদাস প্রথা ছিলো তখন ওখানে এক কৃতদাস ছিলো। তার নাম ছিলো ফ্রিডম। ফ্রিডম যে মালিকের আন্ডারে কাজ করতো সে মালিকের একটা পা ছিলো না। বোধহয় ডান পা টা ছিলো না শুধু বাম পা টা ছিলো। যখন সে মালিক তার জুতো কিনতেন তখন উনি শুধু বাম পায়ের জুতোটা রেখে ডান পায়ের যে জুতোটা ফ্রিডমকে দিয়ে দিতো সবসময়। ফ্রিডমতো ভীষণ খুশি, ভীষণ খুশি! তার মালিক এতো ভালো, এতো ভালো তাকে জুতা দিচ্ছে, তার তো জুতা কেনার ক্ষমতা নাই! অনেক খুশি হয়ে মালিকের প্রতি সে কৃতজ্ঞ হয়ে উঠতো। এবং ডান পায়ের জুতো সে কষ্ট করে দু’পায়েই পরতো। এভাবে দীর্ঘদিন পরতে পরতে একটা সময়ে তার বাম পা টা ডান পায়ের মতো করে বেঁকে গেলো! স্থায়ীভাবে বেঁকে গেলো এবং ফ্রিডম একসময় পঙ্গু হয়ে গেলো! এই জন্য বলছি, যে ব্যপারটা আমার কাছে ফেয়ার মনে হচ্ছে ভালো মনে হচ্ছে তা ভালো নাও হতে পারে। থার্ড লেসনটা আমার জন্য সবচেয়ে ইম্পরটেন্ট ছিলো, আমার সবচেয়ে ভালো লাগে থার্ড লেসনটা।
এই যে পাখিটা বিপদে ছিলো, শিটের মধ্যে ছিলো, ময়লার মধ্যে ছিলো, তখন যদি সে তার মুখটাকে বন্ধ রাখতো সে কিন্তু মারা পড়তো না। সে বেঁচে থাকতো। সো,যখন আমরা কোন বিপদে আছি, ময়লার মধ্যে আছি, ঝামেলায় আছি, তখন আমাদের একমাত্র কাজ হচ্ছে মুখটাকে বন্ধ রাখা। When you are in the shit keep your mouth shut! একটা দিন আপনার হবে, এই দিনগুলো আপনার না। একদিন আপনার হবে। যেইদিনটা আপনার হবে সেইদিন আপনার অবস্থান আপনার পক্ষে কথা বলবে। তার আগ পর্যন্ত আপনার মুখটাকে বন্ধ রাখুন, কাজ করে যান। আমি পার্সোনালি কখনও কারো কথার রিপ্লাই দেইনা, দিতাম না, চুপ করে শুনতাম। একদম চুপ করে শুনতাম। অনেকে অনেক কথা বলতো, অনেক কথা শুনাতো। কথা শুনানো আমাদের সবচেয়ে প্রিয় কাজ! কথা শুনাতো আমি কিছুই বলতাম না। আমার ইচ্ছে করতো মারতে কিন্তু কিচ্ছু বলতাম না, চুপচাপ সহ্য করতাম। যখন আমি কিছু একটা করতে পারলাম তখন আমার কাজ কথা শুনায় নাই, যারা কথা শুনিয়েছে, তাদেরকে ঠাস ঠাস চর মেরেছে। সবাই চুপ হয়ে গিয়েছে, এখন সবাই চুপ। এই দিনটার যেন ওয়েট করতে হবে, কাজ করতে হবে।
তো সাঙ্ক-কস্ট সম্পর্কে আমরা অনেকেই জানি যারা কমার্সের ছাত্র বা ছাত্রী। সাঙ্ক-কস্ট হচ্ছে, ডুবে যাওয়া খরচ। গল্প দিয়েই বলি। ধরুন, আপনি কফি শপে গিয়ে কফি অর্ডার করলেন। প্রি-পেইড শপ। একশো টাকা পেইড করলেন কফি চলে এলো। এরপর আপনি কফিটা খেতে যাবেন ঠিক ওই মুহূর্তে কোথা থেকে একটা পোকা উড়ে এসে পড়লো কফিতে। আপনি দেখছেন কফির মধ্যে একটা পোকা ভাসছে, পোকাটা ছটফট করছে, পোকাটার শরীর থেকে কী কী বের হচ্ছে! ঘেন্না লাগছে! পোকাটা মরে গেছে। তখন আপনি চিন্তা করলেন টাকাতো খরচ করে ফেলছি। টাকাতো ফেরত পাবো না। কফিটা ফেরত দিলেও টাকা ফেরত দিবে না। কী করবো? টাকা তো দিয়ে ফেলছি। তখন আপনি অনেক ঘেন্না নিয়ে একটা চামুচ দিয়ে পোকাটা ফেলে দিলেন আর কফিটা খেয়ে ফেললেন। অনেক অনেক ঘেন্না সত্বেও খেয়ে ফেললেন আর টাকাটার সৎ ব্যবহার করার জন্য! এখন, এরপর যা হল যেহেতু ঘেন্না নিয়ে খেয়েছেন আপনার পেট খারাপ হয়েছে। পেট খারাপ হওয়ার কারণে আপনি অফিস কামাই করলেন দুই দিন। আপনি ডাক্তার দেখালেন। ডাক্তারের চেম্বারে যাওয়ার জন্য আপনার গাড়ি ভাড়া লেগেছে, ডাক্তারের ফিস লেগেছে, ওষুধ কিনতে হয়েছে তার একটা খরচ আছে। আপনি কাজ করতে পারলেন না Time is money কিন্তু! ওটার একটা কস্ট আছে। অনেকগুলো কস্ট যোগ হলো। যদি আপনি কফিটা না খেয়ে ফেলে দিতেন তাহলে আপনার খরচ হতো কতো টাকা? একশো টাকা। যেহেতু আপনি সে একশো টাকার মায়া ত্যাগ করতে পারলেন না, আপনার অনেকগুলো খরচ কিন্তু যোগ হয়ে গেছে। আমি আপনাকে বলব, আপনার যে দুঃখটা, আপনার যে অপ্রাপ্তিগুলো, আপনি জীবনে যা হারিয়েছেন, যদি সেগুলোকে ওখানে ফেলে সামনের দিকে এগোতে না পারেন, আপনার লাইফে আরও অনেকগুলো ক্ষতি এসে যোগ হবে। আমিতো এভাবে করে বলি, যদি এমন হয় আমার অতীত যদি আমাকে সামনে এগোতে না দেয়, যদি আমার পা’টা আটকে ধরে রাখে, কোনভাবেই ছাড়ানো সম্ভব না হয়, আমাকে সামনে যাওয়ার জন্য আমি প্রয়োজনে আমার পা’টা কেটে ফেলব, তারপর আমি সামনে যাব! কোন আসুবিধা নাই!
অল্প গল্পে শেখা
লেখাটি শেয়ার করুন