কেন আজকাল সব কিছু অমন রঙিন দেখায়?যা-কিছু ধরি, তার সবটাই কেন ভালো লেগে যায়?যা জড়াই গায়ে, তাতেই কেন বড্ড বেশিই যায় মানিয়ে?কেন ইদানীং নিজের মধ্যে শক্তি ধরি অনেক…
মাঝেমাঝে অশ্রু কেমন যেন রক্ত হয়ে ঝরে!জানো, কথা আছে কিছু, কখনওই যা হয় না বলা?কেন জানি না, অনুভূতি কিছু ঠিক যায় না বোঝানো!কেন কিছু কথা প্রকাশের ভাষা নেই…