আমার কাজ আমার কাছে ভালো।
আপনার কাজ আপনার কাছে ভালো।
আমার কাজ আপনার কাছে খারাপ।
আপনার কাজ আমার কাছে কেমন, জানি না। এক নিজের বাদে আর কারও কাজ নিয়ে আমার সাধারণত কোনও মাথাব্যথা থাকে না।
একটাই অনুরোধ, আমার খারাপ কাজ নিয়ে আমাকে নরকে যেতে দিন। আমার আমলনামার দায় নিশ্চয়ই আপনাকে নিতে হবে না।
আমি খারাপ? আমি এভাবেই ভালো আছি, বেঁচে আছি...কারও কোনও ক্ষতি না করে। আমাকে আমার মতো খারাপ থাকতে দিন। আপনি আপনার মতো ভালো থাকুন।
আমার কাজ, আমার ধর্ম।
আমার কাজ, আপনার অধর্ম।
অধর্মের পেছনে লেগে থাকা বন্ধ করুন।
ধন্যবাদ, আবার আসবেন না। নিজের কাজে মন দিন।
যার কাজ, তার সাজ
লেখাটি শেয়ার করুন