বাংলা কবিতা

পরে কখনো

এখন অবধি
এই শব্দদুটি আমাকে চিনিয়ে দেয়
আমার নিজের কাছে:
পরে কখনো।

এমনি করে
আমার পুরো জীবনটাই
হয়ে উঠেছে
পরে কখনো বাঁচার জন্য
ফেলে রাখা এক জীবন।

সঠিক সময়ের অপেক্ষায় থাকতে থাকতে
নিজের সাথেই অবিরত মিথ্যে বলে যাচ্ছি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *