গল্প ও গদ্য

জ্বরের নোটবুক



একসময় তোমাকে ভীষণ মনে পড়ত। জ্বর আসত। অস্থিরতা লুকিয়ে সবার সামনে চুপচাপ শুধু অপেক্ষা করতাম। চোখদুটো বড়ো ক্লান্ত হয়ে গিয়েছিল।

আচ্ছা, ভেজা চোখে থাকলে ঠান্ডা লাগে না কেন? কিন্তু দেখো, ভেজা শরীরে কিছুক্ষণ থাকলেও জ্বর আসে। শরীরের যত্ন শেষপর্যন্ত নিতেই হয়। তবু দেখো, চোখের জলে পাপড়িগুলো ভিজে আছে—যত্ন করতে পারলাম কই?

শোনো, অনুভূতিগুলোও কি একটা সময় পর ফুরিয়ে যায়? আমি বিশেষ এক উপায় খুঁজে পেয়েছি। তোমার জন্য এত বেশি অপেক্ষা আর করব না। এই ধারণাটা আমাকে কতখানি ভয়ংকর যন্ত্রণার মধ্যে রেখেছিল, বুঝতে পারছ? প্রত্যেক ইন্দ্রিয়েই অনুভূতির ভিন্ন ভিন্ন অনুরণন আমাকে বিভ্রান্ত করেছিল। সেই সময়টায় তোমার প্রতি আমি এতখানি দুর্বল হয়ে পড়েছিলাম যে, তা চিন্তারও বাইরে। তোমাকে বলেছিলাম না, এই জ্বরটা স্বাভাবিক নয়—অসহ্য রকমের।

পুরোনো বই সংগ্রহ করতে দেখে ভাবলাম, যদি পুরোনো মানুষ, পুরোনো আবেগ, বহু আগের স্মৃতিগুলোকেও এভাবে তালিকায় রাখা যেত, এতে কি সময় নষ্ট হতো?
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *