আমার জন্মদিনে এবার
নিজেকেই নিজে চিঠি লিখেছি।
তুমি কবিতা দাওনি, হায়...
এই অভিমানটুকু জমিয়ে রেখেছি!
কত বড়ো স্বপ্ন বুনতাম,
ছুঁতে চাইতাম আকাশের চাঁদ,
দ্যাখো, ছেঁড়া কাথায় শুয়েও
আমার কত বড়ো বড়ো সাধ!
তাই ভেবেছি, এখন থেকে শুধু
এই দূর থেকেই দেখব তোমাকে।
তুমি বাঁচতে শিখে যেয়ো একা,
প্রয়োজন আর না পড়ুক আমাকে!
জন্মদিনের চিঠি
লেখাটি শেয়ার করুন