উপেক্ষায় হলেও আমায় রেখো; জীবন থেকে একেবারে ছুড়ে ফেলে দিয়ো না।
যখন ভাবি, তুমি আমাকে উপেক্ষা করছ, তখন মনে আসে, কাউকে উপেক্ষা করতে চাইলে তাকে নিয়ে মুহূর্তের জন্য হলেও তো ভাবতে হয়!
তুমি আমাকে একটু হলেও ভাবছ... তা যেভাবেই হোক, এই ভাবনাটা মনের মধ্যে বাঁচিয়ে রেখে আমি বেঁচে আছি।
আমি তোমার উপেক্ষা পাবার জন্য অপেক্ষা করি। তোমার উপেক্ষা পেতে ভাগ্য লাগে।
তোমাকে সারাক্ষণই মাথার মধ্যে রেখে বাঁচতে আমার ভালো লাগে। তোমাকে ভালোবাসি বলেই তোমাকে নিয়ে বাঁচার কষ্ট জিইয়ে রাখতে আমি ভালোবাসি।
তোমাকে পেলে জীবন কেমন হতো, জানি না; তবে তোমার সাথে কখনোই দেখা না হলে এ জীবন একদমই অন্যরকম হতো।
উপেক্ষায় হলেও রেখো
লেখাটি শেয়ার করুন