Bengali Poetry (Translated)

মানুষ ফিরলেও…

আজ‌ও সেই ঘুমে আছি,
যে ঘুমে ডুবলে পরে
ভালোবাসা যায় মরে।




ভালোবেসেছি, তাই
শেকল পড়ল এ দু'পা-য়,
এতে আমারই কি কেবল দায়?




মন ভেঙে দিয়ে চলে গিয়েছিলে যদি,
মন বদলে যাবার পরে ফিরে কেন এলে?




হারিয়েছি যাকে,
সে যে অন্য মানুষ,
তুমি ন‌ও কিছুতেই!




চাঁদের আলো ঝরলে তবুও
সবাই কি আর চাঁদের দেখা পায়?




আমার বাইরে যা-কিছু,
তা দেখেই সরেছিল যে,
সে আবারও সরবে ঠিক‌ই
ভেতরে অঝোর রক্ত ঝরিয়ে!




মানুষ ফিরে এলেও
বিশ্বাসটা আর ফেরে না।




এখনও মরিনি বলে ভালোবাসি!
এখনও ভালোবাসি বলেই ফিরিয়ে দিলাম!
লেখাটি শেয়ার করুন

One response to “মানুষ ফিরলেও…”

Leave a Reply to Abu Salman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *