Bengali Poetry (Translated)

প্রেম যখন এল

প্রেম চেয়ে প্রার্থনা করেছিলাম,
প্রেম আসেনি।
প্রেম যখন এল, তখন
চারিদিকে শুধুই অশ্রু।




সেই অশ্রুতে
ঘর ভেসে গেল,
পথ ডুবে গেল...




সামনে আর কোনও পথ র‌ইল না।




ক্রুদ্ধ কণ্ঠে বললাম,
প্রেম! তুই আমার চোখের সামনে থেকে সর!




চোখের সামনেই
আমার ঘর গেল, বাহির গেল,
আমার সব‌ই গেল... শুধু
প্রেম গেল না।
লেখাটি শেয়ার করুন

2 responses to “প্রেম যখন এল”

  1. মনে হচ্ছে প্রত্যেকটা লাইন আমার জন্যই লেখা☹️

    ভালবাসা নিও ভাই🥰

Leave a Reply to jahid hasan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *