নিচের বইগুলো সার্থক অনুবাদ হিসেবে পুরস্কৃত। মলাটে কেউ যদি দিতে পারেন, তার অনুরোধ রইল।
সাহিত্য আকাদেমি অনুবাদ পুরস্কারপ্রাপ্ত বাংলা বই:—
১৯৮৯ — পাতুম্মার ছাগল ও বাল্যসখী — ছোটগল্প, অনু. নীলিনা আব্রাহাম, মূল লেখক: বৈকম মুহম্মদ বশীর, মূল ভাষা: মলয়ালম।
১৯৯০ — উনিশ বিঘা দুই কাঠা — উপন্যাস, অনু. মৈত্রী শুক্লা, মূল লেখক: ফকিরমোহন সেনাপতি, মূল ভাষা: ওড়িয়া।
১৯৯১ — রক্তবন্যা — উপন্যাস, অনু. সুব্রহ্মণ্যন্ কৃষ্ণমূর্তি, মূল লেখক: ইন্দিরা পার্থসারথি, মূল ভাষা: তামিল।
১৯৯২ — কাক ও কালাপানি — ছোটগল্প, অনু. মায়া গুপ্ত, মূল লেখক: নির্মল বর্মা, মূল ভাষা: হিন্দি।
১৯৯৩ — বৈকম মুহম্মদ বশীরের শ্রেষ্ঠ গল্প — ছোটগল্প, অনু. মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, মূল লেখক: বৈকম মুহম্মদ বশীর, মূল ভাষা: মলয়ালম।
১৯৯৪ — গুলামগিরি — সংলাপ, অনু. বীণা আলাসে, মূল লেখক: জ্যোতিব গোবিন্দরাও ফুলে, মূল ভাষা: মরাঠি।
১৯৯৫ — বিনোবা ভাবে রচনাবলী — আত্মকথা, অনু. কানাইলাল দত্ত, মূল লেখক: বিনোবা ভাবে, মূল ভাষা: হিন্দি।
১৯৯৬ — সর্প ও রজ্জু — উপন্যাস, অনু. রণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মূল লেখক: রাজা রাও, মূল ভাষা: ইংরেজি।
১৯৯৭ — ভবিষ্যতের কবিতা — প্রবন্ধ, অনু. রামেশ্বর শ, মূল লেখক: শ্রীঅরবিন্দ, মূল ভাষা: ইংরেজি।
১৯৯৮ — জিপসি নদীর ধারা — আত্মজীবনী, অনু. জয়া মিত্র, মূল লেখক: অজিত কৌর, মূল ভাষা: পাঞ্জাবি।
১৯৯৯ — রক্তকল্যাণ — নাটক, অনু. শঙ্খ ঘোষ, মূল লেখক: গিরীশ কারনাড, মূল ভাষা: কন্নড়।
২০০০ — সাড়ে তিন হাত ভূমে — উপন্যাস, অনু. আফসার আহমেদ ও কলিম হাজিক, মূল লেখক: আবদুস সামাদ, মূল ভাষা: উর্দু।
২০০১ — কৃষণ চন্দরের নির্বাচিত গল্প — ছোটগল্প, অনু. ননী সুর, মূল লেখক: কৃষণ চন্দর, মূল ভাষা: উর্দু।
২০০২ — মৃত্যুঞ্জয় — উপন্যাস, অনু. ঊষারঞ্জন ভট্টাচার্য, মূল লেখক: বীরেন্দ্রকুমার ভট্টাচার্য, মূল ভাষা: অসমিয়া।
২০০৩ — সূর্যের সপ্তম অশ্ব — উপন্যাস, অনু. মলয় রায়চৌধুরী, মূল লেখক: ধরমবীর ভারতী, মূল ভাষা: হিন্দি।
২০০৪ — অসমিয়া গল্প সঙ্কলন — ছোটগল্প, অনু. সুজিত চৌধুরী, মূল লেখক: নির্মলপ্রভা বরদলই, মূল ভাষা: অসমিয়া।
২০০৫ — কবীর বীজক ও অন্যান্য কবিতা — কবিতা, অনু. রঞ্জন বন্দ্যোপাধ্যায়, মূল লেখক: কবীর, মূল ভাষা: হিন্দি।
২০০৬ — কায়ফি আজমীর কবিতা — কবিতা, অনু. জ্যোতিভূষণ চাকী, মূল লেখক: কায়ফি আজমী, মূল ভাষা: উর্দু।
২০০৭ — আমার তোমার তার কথা — উপন্যাস, অনু. সুবিমল বসাক, মূল লেখক: যশপাল, মূল ভাষা: হিন্দি।
২০০৮ — চিত্রিত অন্ধকার — ছোটগল্প, অনু. ভারতী নন্দী, মূল লেখক: বীণাপাণি মোহান্তি, মূল ভাষা: ওড়িয়া।
২০০৯ — মিত্রো মরজানী — উপন্যাস, অনু. উজ্জ্বল সিংহ, মূল লেখক: কৃষ্ণা সোবতী, মূল ভাষা: হিন্দি।
২০১০ — কুমারী হরিণীর চোখ — ছোটগল্প, অনু. শ্যামল ভট্টাচার্য, মূল লেখক: মোহন ভাণ্ডারী, মূল ভাষা: পাঞ্জাবি।
২০১১ — রাঘবের দিনরাত — উপন্যাস, অনু. জগৎ দেবনাথ, মূল লেখক: নামদেব কামরে, মূল ভাষা: মরাঠি।
২০১২ — বৃষ্টি আর হলো না — ছোটগল্প, অনু. ঐনাম নীলকণ্ঠ সিং, মূল লেখক: কৈশাম প্রিয়কুমার, মূল ভাষা: মণিপুরী।
২০১৩ — গঠনবাদ, উত্তর গঠনবাদ এবং প্রাচ্য কাব্যতত্ত্ব — সমালোচনা, অনু. সোমা বন্দ্যোপাধ্যায়, মূল লেখক: গোপীচাঁদ নারং, মূল ভাষা: উর্দু।
২০১৪ — এই পৃথিবী পাগলাগারদ — উপন্যাস, অনু. বিনয়কুমার মাহাত, মূল লেখক: সুধাংশুশেখর চৌধুরী, মূল ভাষা: মৈথিলী।
২০১৫ — অনামদাসের পুঁথি — উপন্যাস, অনু. মৌ দাশগুপ্ত, মূল লেখক: হাজারীপ্রসাদ দ্বিবেদী, মূল ভাষা: হিন্দি।
২০১৬ — সত্যের অন্বেষণ — আত্মজীবনী, অনু. গীতা চৌধুরী, মূল লেখক: মোহনদাস করমচাঁদ গান্ধী, মূল ভাষা: গুজরাটী।
২০১৭ — কেবল আত্মাই জানে কিভাবে গান গাইতে হয়: নির্বাচিত কবিতা — কবিতা, অনু. উৎপলকুমার বসু, মূল লেখক: কমলা দাস, মূল ভাষা: ইংরেজি।
নিচের বইগুলো সার্থক অনুবাদ হিসেবে পুরস্কৃত
লেখাটি শেয়ার করুন