ভণ্ড তুমি, নীচু;
উন্মাদ, জৌলুসহীন, ছাই!
তাই তোমাকে উপেক্ষা করে,
তোমারই হৃদয়ে আঁচড় কেটে
ঈশ্বরের সান্নিধ্যে যাই।
ঈশ্বরের বুকে শান্তি খুঁজতেই
দেখি, সেখানে রক্তাক্ত ক্ষত!
গুঙিয়ে ওঠে—
মুখখানা কেমন মলিন,
দু-চোখে ক্লান্তি যত।
হাত বাড়িয়ে ছুঁতেই দেখি,
উষ্ণ রক্তে চেনা গন্ধ!
আমি কি আবার
তোমাকেই ফিরে পাই?
ফেরার রাস্তা তবে বন্ধ?
ঈশ্বরের ক্ষত
লেখাটি শেয়ার করুন