কামনার মন্দির পুড়ে যাচ্ছে
স্মৃতির আগুনে
ক্রমশ।
আমাদের একান্ত মুহূর্তগুলি
ছাই হয়ে ছড়িয়ে পড়ছে
বুকের চারিদিকে...
ছাইয়ের স্তূপে ঢাকা সমগ্র অস্তিত্ব!
পুরো জীবনের চাইতেও ধ্রুব
সেইসব স্মৃতি
সংখ্যায় হাতেগোনা,
তবু শরীরের সমস্ত রক্তের চেয়েও
ভারী, অসহ্য রকমের।
দগ্ধ কামনার ছাই
লেখাটি শেয়ার করুন