ভালোবাসা চলে গেলে
রাত এসে যায়।
মুঠো মুঠো অন্ধকার
তখন গ্রাস করে ফেলে
সুখ, স্মৃতি, স্বস্তি।
কীভাবে যেন
আমার যত প্রেম,
ওরা একে একে হারিয়ে গেছে!
এখন আমি কেবলই
একটি নিথর মাংসপিণ্ড,
কিংবা নির্দয় কথামালার এক ঝর্না।
মায়া একদিন দূরে সরে যায়,
আর অমনিই
কঠিন কিছু প্রশ্ন
কঠিনতর উত্তরের জন্ম দিতে থাকে।
মায়া সরে গেলে
লেখাটি শেয়ার করুন