দর্শন ও মনস্তত্ত্ব

আমাকে আমি

প্রিয় আমি,

আমনের লাহান শব্দ গইড়তে আর ভাইঙতে, ফের গইড়তে জানি না; কিন্তু অনুভূতি জিনিসটা তো প্রকাশ ক‌ইরলেই বাঁচে…ঠিক না, কন?

নিজেরে ভালো রাইখতে সবার আগে নিজেরেই ভালোবাসতে অয়। আমনে কি আমি না? যদি তা না হ‌ইবেন, তাইলে আমার ম‌ইধ্যে আমার নিজের চাইতেও বেশি কেমনে আছেন আমনে?

আমি জোর দিয়া ক‌ইতে পারি, আমনের থাইকা যতটা দূরে আমি, আমার ঠিক ততটাই কাছে আমনে থাহেন।

আমার লগে আমার সম্পর্কের পচন ধইরতে দিয়েন না। আমার হ‌ইয়া আমার কাছেই থাইহেন।

যেমনে খুশি থাইহেন, কিন্তু থাইহেন।

ইতি
আমি
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *