: এত দুঃখের কী আছে? তাকে বরং যেতে দাও।
: তবুও। মন চাইছে না।
: ভালো থাকবে।
: মিথ্যে কেন বলছ?
: বেশিরভাগ ক্ষেত্রে সত্যি তো মিথ্যেরই একটা অংশ। দ্বিধা কোরো না।
: বেঁচে থাকার শক্তিটুকু পাবো তো?
: বাঁচার এত ইচ্ছে?
: থাকবে না কেন?
: তুমি সব ছেড়ে আসো।
: মুক্তি পাবো?
: শান্তি পাবে।
ছায়ার প্রস্তাব
লেখাটি শেয়ার করুন