গল্প ও গদ্য

নিরাপদ কারাগার



ক্ষেত্রবিশেষে, নারী অবয়বের সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার পরিবার। বেশিরভাগ সময়, এই অবয়ব কেবল তার নিজের ছায়ায় শেষ আশ্রয়টুকু খোঁজে। কেননা, যে সুগম পথকে রোধ করে রেখেছে তারই সমঝোতায় শক্ত অবস্থানে থাকা মানুষগুলো—তারা অজ্ঞ, তার ক্ষমতার ব্যাপ্তি সামলাতে; তারা আক্রমণাত্মক, তার স্বাধীনচেতা মনোভাবে; তারা বিষাক্ত ক্রোধে উদ্বেলিত, তার রক্তবর্ণ চোখের আড়ালে থাকা সংকল্প দেখে। তারা নাজুক সেই দৃশ্যপটে, খুঁজছে বিকল্প কোনো পথ, কিংবা সস্তা কোনো কৃত্রিম মানদণ্ড।

তবুও, তারা আর কেউ নয়, তারাই এই অবয়বের সাময়িক বাস্তবতা। এই পৃথিবীতে সেই নারীমূর্তির তীব্র বন্ধনে আটকে-পড়া মানুষগুলোই যেন পরিকল্পিতভাবে তার বিনাশ চেয়ে বসে।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *