গল্প ও গদ্য

একাদশ প্রহর



তুমি নিখুঁতভাবে জেনে গিয়েছিলে—আমি তোমাকে নিয়ে কী ভাবছি, কতটুকু ভাবছি, আর কেনই-বা ভাবছি। তুমি আদৌ আমাকে নিয়ে ভাবছ কি না, এটা জানাটা এবার আমার জন্য খুব জরুরি।

জানো, গত কয়েক সপ্তাহ আমি অভিন্ন এক সময়েই আটকে আছি। প্রথমদিকে মনে হয়েছিল, ব্যাপারটা কাকতালীয়। তবে এখন কেমন অদ্ভুত এক ভয় আমার মনে বাসা বেঁধেছে। গত তিন সপ্তাহে আমি যতবার ঘড়ির দিকে তাকিয়েছি, ১:১১, ১১:১১...এরকম সময়ই দেখছি। আমার জীবনের অধিকাংশ কাজ এই একাদশ প্রহরেই আমি করেছি—একেবারে শেষ সময়ে।

আচ্ছা, তুমি টাইম-লুপ সম্পর্কে জানো? তুমি জানতে চাও প্রায়ই, আমার কী হয়েছে। এমন কিছু কি আছে, যা তুমি জানতে না? আমার তো মনে হয়, সময় থেমে গিয়েছে।

তুমি কেমন আছ? তোমাকে ছুঁয়ে দেখতে বড়ো ইচ্ছে করে। তবুও বলতে পারি না, আমি তোমার সঙ্গে থাকতে চাই। কেননা, এসব কথা আমাকে মানায় না।

এমন কিছু চাইবে তুমি আমার কাছে, যা তোমাকে ছাড়া অসম্পূর্ণ? অথবা, এমন কোনো কৌশলে আমাকে বাঁধতে পারো, যা আমাকে তোমার কাছাকাছি রাখতে পারবে?

আমাকে ক্ষমা কোরো। আমি তোমাকে জোর করেছি এতদিন, আমার কাছাকাছি থাকতে। আসলে কী জানো, ভালোবাসার মানুষকে ধরে রাখা যায় না। সবসময়ই তাকে মুক্ত করে দিতে হয়।

এই অদ্ভুত সময়টা কাটানোর একমাত্র পথই হয়তো...তোমার মুক্তি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *