অনুভূতি ব্যাপারটা ভালোবাসার চেয়েও তীব্র ও কঠিন, জোর করে আসে না। অনুভূতিশূন্য অতল এক গহ্বরে আমি ধীরেই তলিয়ে যাচ্ছি, তুমি কি আন্দাজ করতে পারছ?
ভেবেছিলাম, পাথরের-গায়ে-লেখা অক্ষর আর মাটিতে-আঁকা আঁচড়ের পার্থক্যটুকু তুমি জানো। কিন্তু না, আমি ভুল ছিলাম। কখনো কখনো বাহ্যিকতার ভিড়ে হারিয়ে যায় অদেখা কিছু, যা দেখাই ছিল মূল উদ্দেশ্য।
বেশিরভাগ সময় নিজের ইচ্ছের বিরুদ্ধেই আমাকে সব কাজ করতে হয়; তোমাকে রেখেছিলাম আমার ইচ্ছের একমাত্র অংশ হিসেবে। হারিয়ে-যাওয়া সময়ের খোঁজ কেউ রাখে না, অন্ধকারে ডুবে যেতে সবাই পারে না।
আচ্ছা, তুমি কি শুধু আমার মধ্যে অন্ধকারটুকুই দেখলে? এর বেশি কিছু উপলব্ধি করতে পারলে না?
অন্ধকারটুকুই
লেখাটি শেয়ার করুন