আমার দুর্ভাগ্য,
তোমার চূড়ান্ত মুহূর্তের অনুভূতিটুকু কখনও স্পর্শ করতে পারলাম না,
তবু তুমি আমার চোখে চুমু এঁকেছিলে—
এভাবে কি হয় না 'ভালোবাসা'?
আমার দুর্ভাগ্য,
সেদিন তোমার বুকের ভেতরটা এত কাছ থেকে ছুঁয়েও...
চরম হতাশায় এ পথে হাঁটলাম, যার পুরোটাই অজানা—
এভাবে কি যায় 'বেঁচে থাকা'?
আমার দুর্ভাগ্য,
আমি তোমায় ভালোবেসেছি ভীষণ,
শুধু ভালো রাখতে পারিনি,
তবুও যেন সুনির্দিষ্ট গন্তব্যে আমাদের নিয়তি বাঁধা—
এভাবে কি যায় 'ফিরে আসা'?
শূন্যতার ত্রিপদী
লেখাটি শেয়ার করুন