গল্প ও গদ্য

পুরোনো ক্ষতের পাহারাদার

আমি চারটি বছর ধরে অপেক্ষা করেছি, তুমি এলে না। কেন এলে না, জানি না। আগে অনেক জানতে চাইতাম, এখন আর কিছুই জানতে ইচ্ছে করে না।
অবশ্য তুমি এলে পরে, জায়গাই-বা দিতাম কোথায়! ভালোই করেছ গো না এসে!

পুরো বুকজুড়ে আমার চার বছর ধরে আগলে রাখা পুরোনো ক্ষত। হয়তো ভেবেছ, সেই ক্ষত তোমার সামনে আলগা করে মেলে ধরব, জানতে চাইব কেন এলে না, কী ছিল আমার অপরাধ! এতদিন পর এসব অহেতুক প্রশ্নের সামনে দাঁড়াতে হবে বলেই হয়তো আসতে এত অনীহা।
আবার এ-ও হতে পারে, আমার ক্ষত দেখে ফেললে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে, সেজন্য দূরেই আছ...
হতে পারে। অনেক কিছুই হতে পারে।

বাদ দাও! যেটা বলতে ফিরেছি আবার এতদিন পর, সেটা বলি।
আমি চারটা বছর তোমার পথ চেয়ে অপেক্ষা করেছি। আমার অপেক্ষার এটাই শেষ বছর। চারকে আমি কোনোভাবেই পাঁচ হতে দেবো না।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *