যার ফেরার মতো একটা ঘর আছে, ভালো থাকতে তার আর কিছু লাগে না।
যার একটা আকাশ আছে, মাথা গোঁজার জন্য তার আর কোনও ঠাঁই লাগে না।
যার ব্যক্তিগত কিছু বৃষ্টি আছে, ক্ষত সারাতে তার আর ওষুধ লাগে না।
কেঁদে কেঁদে হালকা হবার জন্য যার হৃদয়ে ঈশ্বর আছেন, তার আর কোনও আশ্রয়ের প্রয়োজন নেই।
মন খারাপ হলে কিছুটা সময় কাটিয়ে আসার জন্য যার একান্ত একটা পাহাড় আছে, তার আর কোথাও যাবার দরকার নেই।
রাত নামলে যার সাথে চাঁদের সখ্য জমে ওঠে, একাকিত্ব কাটাতে তার আর কাউকেই লাগে না।
কষ্টের অনুভূতিগুলো ভাগাভাগি করে নেবার জন্য যার একটা বন্ধু আছে, বেঁচে থাকতে তার আর কোনও মানুষের দরকার নেই।
এইসব বোধ পৃথিবীর সমস্ত জ্ঞানের চেয়েও বড়ো।
কিছু বৃষ্টি, কিছু ঈশ্বর
লেখাটি শেয়ার করুন