যেখান থেকে আমি পাইনি কিছুই, সেখানে আমি আর ফিরে যাব না, যত যা-ই কিছু হয়ে যাক না কেন।
যাদের সাথে সময় কাটিয়ে এক মনখারাপ বাদে আর হয় না কিছুই, তাদের ধারেকাছেও আমি আর ঘেঁষছি না, যে যা-ই বলুক না কেন।
যেভাবে বাঁচলে মৃত্যুর প্রহর গুনতেই বরং ইচ্ছে করে, সেভাবে আর বাঁচব না ভুল করেও, যেমনই যন্ত্রণা হোক না কেন।
প্রাসাদ নয়, বাঁচার জন্য বরং কুঁড়েঘরটাই বেছে নেব, শান্তি যদি শেষমেশ ওখানেই মেলে।
ভালোবাসার মানুষটাকে নয়, বরং ভালোবাসাকে সঙ্গী করেই দিব্যি বেঁচে থাকব, যদি তাকে ধরে রাখতে না-ই পারি।
নিজের সাথে বাঁচলে যদি নিজের মতো করে নিজের শর্তে বাঁচা যায়, তবে তা-ই করব, যদি কারও সাথে বাঁচতে কষ্ট হয়।
দিনশেষে, কাঁদতে হয় একা, চোখের জল মুছতেও হয় একা।
ব্যথার সাথী যখন হবে না কেউই, তবে কারও মুখের দিকে চেয়ে নিজেকে দিয়ে অভিনয় করিয়ে কী হবে?!
নিজের শর্তের জীবন
লেখাটি শেয়ার করুন