আহারে, পড়াশোনা করে জীবনের অর্ধেকের বেশি সময় অপচয় হয়ে গেল! আমি জীবন মানে শিখতে ও বুঝতে পারার মতন যত কাজ আছে, সেগুলোকে বুঝি। যেমন ধরো, গান শোনা, বই পড়া, মুভি দেখা, মানুষের জীবনকে কাছ থেকে অবজার্ভ করা, ছবি আঁকা, ছবি তোলা।
অথচ দেখো, এসব কিছুকেই কিনা মানুষ সময়ের অপচয় বলে!
এই যে এত অঙ্ক শিখলাম, হিসাববিজ্ঞান শিখলাম, অথচ দেখো, জীবনের হিসেবই তো মেলাতে পারে না মানুষ, ওসব হাবিজাবি তাহলে আসে কোন কাজে?
এই যে এত কিছু মুখস্থ করে ভার্সিটি পাশ করলাম, তার একটা লাইনও জীবনে কাজে এল না।
কাজে এসেছে কিছু মুভি, গান, কিংবা খুব কাছ থেকে দেখা কিছু মানুষের দুঃখদর্শন।
বরং কাজে এসেছে ছোটোবেলায় কিনতে চেয়েও সামর্থ্যের অভাবে পছন্দের কিছু কিনতে না পারার আক্ষেপ, খুব করে চেয়েও না পাওয়া বস্তুগুলোর অভাব। এই অভাবগুলো থেকে কত-কীই তো শিখেছি! এইজন্যই এই গ্যাজেট-মার্কা ঘোড়ার ডিম আমাকে কখনও টানে না।
আমাকে সিরিয়াসলি নিয়ো না, আমি একটা আধপাগল মানুষ।
জীবনের হিসেব
লেখাটি শেয়ার করুন