গল্প ও গদ্য

আত্মার সঙ্গী

তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি, সেদিন থেকেই আমার ভেতরে লুকিয়ে থাকা রাগ, ঘৃণা, অহংকার, হিংসা, মিথ্যাকে ছুড়ে ফেলে দিয়ে শুদ্ধ সুন্দর মন-মানসিকতা নিজের মাঝে ধারণ করার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। ভালোবাসার এ এক জাদু!

সত্যিই প্রতিটি মানুষের মাঝে দুটো নেকড়ে থাকে; একটা খুব ভালো, অন্যটা খুব খারাপ। এই দুই জনের লড়াইয়ে যে নেকড়েটাকে সবসময় খেতে দেবো, সেই নেকড়েটাই শেষ পর্যন্ত জিতবে।

হঠাৎ একটা বিষয় উপলব্ধি করলাম। সারাদিন তোমাকে মেসেজ দিয়ে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করার চেয়ে নীরব থাকা অনেক ভালো; কারণ আমার দৃঢ় বিশ্বাস, সৌলমেট হিসেবে কোন‌ও একজনকে নির্ধারণ করা হয় প্রতিটি মানুষের জন্যে। কেউ যদি আমার সৌলমেট হয়ে থাকে, তবে তার পেছনে আমার ছুটতে হবে না। যে দু-জনের আত্মা একই সুতোয় গাঁথা থাকে, ওরা যেখানেই থাকুক না কেন, কোনও একদিন দুটো আত্মার মিলন ঘটবেই। কোনও দূরত্ব‌ই এই মিলন ঠেকাতে পারে না।

আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার সৌলমেট কি না আমি জানি না। আমাকে অপেক্ষা করতে হবে আমার আত্মার সঙ্গীর জন্য। সেই ব্যক্তি যদি তুমি হয়ে থাকো, তবে আমার কাছে না আসা পর্যন্ত তোমার মন শান্ত হবে না। আর যদি সৌলমেট না হয়ে থাকো, তাহলে তুমি আমাকে অবশ্যই ভুলে যাবে। আমি হাজার চেষ্টা করলেও তোমার মনে নিজেকে রাখতে পারব না। Soulmates meet... physically or spiritually!

সময়‌ই বলে দেবে, তুমি আসলে আমার কে!
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *