অনেক মেয়েই আছে, যারা নিজের মনকে বিকশিত করার পেছনে সময় খরচ না করে, নিজেকে আবেদনময়ী হিসেবে পুরুষের সামনে তুলে ধরার চেষ্টায় ব্যস্ত থাকে। তার চাইতেও বড়ো কথা, ফিটনেসের প্রতি ওদের এই যে মোহ, তার মূল কারণ নিজের শরীরের যত্ন নেওয়া নয়, বরং অন্যের চোখে আকর্ষণীয় হওয়া।
নিয়ত ধীরে ধীরে মানুষের মন-মানসিকতা বদলে দেয়। একসময় একধরনের মানসিক ক্রীতদাসত্ব ভর করে ওদের মধ্যে। তখন তা মেনে নেওয়া বাদে আর তেমন কিছুই করার থাকে না।
নিজের শরীরটা হচ্ছে একটি মন্দির বা ধর্মালয়, যেখানে মানুষের আত্মা বাস করে। এই আত্মা বা চৈতন্যের জাগরণেই ঈশ্বরের সাথে মানুষের সাক্ষাৎ মেলে। তাই আমাদের এই শরীর খুব দামি, এর যত্ন না নিলে ঈশ্বরের ঘরকে উপেক্ষা করা হয়। কেবল এই একটি কারণেই আত্মাকে পরিশুদ্ধ রাখতে হয়, শরীরকে ভালো রাখতে হয়।
প্রার্থনা করার ঘর যেমনি নিয়মিত ঝাড়মোছ করে সুন্দর ঝকঝকে রাখতে হয় ঈশ্বরের সাথে কথোপকথনের সুবিধার্থে, ঠিক তেমনি শরীরকে পরিচ্ছন্ন করে গুছিয়ে ফিটফাট রাখতে হয় চৈতন্যের উদ্বোধনের রাস্তাটি সহজ রাখার জন্য।
আত্মার মন্দির
লেখাটি শেয়ার করুন