ছোটোবেলায় এক-শো থেকে এক গুনতাম। বার বার মনে হতো, এক-এ পৌঁছে গেলে কী জানি একটা অঘটন ঘটে যাবে!
এক-এ পৌঁছেও কোনো অঘটন ঘটত না।
ভালো লাগত, আবার কীরকম জানি অস্বস্তিও হতো। ভাবতাম, তবে কি আমি আরেক বার গুনব? পরের বারেও কি... না কি পরের বারে...
অপেক্ষার উদ্দেশ্য পূরণ না হলে এরকম লাগে। এমনকী পূরণ না হয়ে ভালো কিছু হলেও কেমন জানি খারাপ লাগে। মনে হয়, এই ভালো হওয়াটা সত্যিই কি ভালো হলো?
বড়ো হয়ে যাবার পরও এমন মনস্তত্ত্বের তেমন একটা হেরফের হয় না। সকল আশঙ্কাকে মিথ্যে করে দিয়ে জীবনে যখন ভালো কিছু ঘটে, তখনও একটা সময় পর গিয়ে আমাদের কীরকম জানি হাঁসফাঁস লাগে।
মানুষ সহজে সৌভাগ্য সহ্য করতে পারে না।
অঘটনের অপেক্ষা
লেখাটি শেয়ার করুন