বাংলা কবিতা

চোখ ছুঁয়ে দিই

তোমার চোখ ছুঁয়ে দিই;
তুমি বাসলে ভালো যেদিন থেকে,
... তোমায় আমার করে নিই,
নিজেকে পালটে ফেলি হৃদয় এঁকে।

তোমায় ঠিক বোঝানো যায় না,
তোমায় ধরে ফেলব ভেবেছিলাম;
কিন্তু পানির ঝাপটা দিলেই
... চোখ আর খোলা যায় না।
তাই বুঝলাম, আমি কতটা বোকাই ছিলাম।

মুখ কথা কইলেও মন কথা কয় না,
কবিতা লিখে-টিখে তাই দুঃখ ভুলে থাকি।
তবে শুধু ছন্দ মেলালেই তো আর কবিতা হয় না...
আমি হয়তো দুঃখী বলেই নিজেকে
কখনও কখনও কবি বলে ডাকি।
লেখাটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *